আগের দফতরেই থাকছেন দুই সচিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ মে ২০১৮, ০৪:৪১আপডেট : ০৪ মে ২০১৮, ০৪:৫২

জনপ্রশাসন মন্ত্রণালয় আগে জারি করা আদেশ বাতিল করে দুই সচিবকে নিজেদের মন্ত্রণালয়ে পুর্নবহাল করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। তারা হলেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. জিল্লার রহমান ও শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. আলমগীর। বৃহস্পতিবার (৩ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় ১১ এপ্রিল জারি করা আদেশ বাতিল করে তাদের পুর্নবহালের আদেশ জারি করেছে। ১১ এপ্রিলের আদেশে তাদের মধ্যে দফতর বদল করে আদেশ জারি করা হয়েছিল।

এদিকে, মেহেরপুর ও জয়পুরহাট জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দেওয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের আলাদা আদেশে জামালপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেনকে মেহেরপুর এবং গাইবান্ধা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হোসেনকে জয়পুরহাটের ডিসি নিয়োগ নিয়োগ দেওয়া হয়।

এছাড়া, জয়পুরহাটের ডিসি মো. মোকাম্মেল হককে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের যুগ্ম-পরিচালক এবং মেহেরপুরের ডিসি পরিমল সিংহকে পরিবেশ ও বন মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে বদলি করা হয়।

/এসএমএ/জেজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম