বরিশালে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২০

বরিশাল প্রতিনিধি
০৪ মে ২০১৮, ১৬:৩৩আপডেট : ০৪ মে ২০১৮, ১৬:৪৩

বরিশাল

বরিশাল-ঢাকা মহাসড়কে যাত্রীবাহী বাস উল্টে এক ব্যক্তি নিহত ও ২০ যাত্রী আহত হয়েছে। বৃহস্পতিবার (৩ মে) সন্ধা ৬টার দিকে সড়কের বরিশাল নগরীর গড়িয়ারপাড়ের রেইট্রিতলা নামক স্থানে এ ঘটনা ঘটে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের বিমানবন্দর থানার ওসি মো. আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আহতদের উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

পুলিশ ও প্রতক্ষদর্শী সূত্র জানায়, বানারীপাড়া থেকে বরিশালগামী সেবা পরিবহনের একটি বাস বেপরোয়া গতিতে আসছিলো। এ সময়ে বিপরতী দিক থেকে আসা অপর একটি বাসকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সেটি রেইনট্রিতলা এলাকার একটি পুকুরের পড়ে যায়। খবর পেয়ে বরিশাল ফায়ার সার্ভিস স্টেশনের উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় আহত যাত্রীদের উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এদের মধ্যে অজ্ঞাতনামা ওই ব্যক্তিকে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি