নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত স্কুলছাত্র নিলয়ের দাফন সম্পন্ন

নওগাঁ প্রতিনিধি
০৫ মে ২০১৮, ২০:১৮আপডেট : ০৫ মে ২০১৮, ২০:২৫

স্কুলছাত্র নিলয়

নওগাঁ শহরের বাইপাস সড়কে ভটভটির চাপায় পা হারানোর পর রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া কিশোর নিলয়ের দাফন সম্পন্ন হয়েছে। শনিবার (৫ মে) বিকালে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

নিলয় নওগাঁ শহরের মাস্টারপাড়ার আফতাব মোল্লা এবং সৌদিয়া আনোয়ারী দম্পতির ছেলে। আফতাব মোল্লা জেলার পোরশা উপজেলার গাঙ্গুরিয়া ডিগ্রি কলেজের অর্থনীতি বিভাগ এবং সৌদিয়া আনোয়ারী রানীনগর মহিলা ডিগ্রি কলেজের যুক্তিবিদ্যা বিভাগের প্রভাষক। তাদের দুই সন্তানের মধ্যে নিলয় ছোট ছিল।

নিলয়ের বাবা-মা জানান, শনিবার সকাল ১০টায় নওগাঁ কেডি সরকারি উচ্চ বিদ্যালয়ে প্রথম জানাজা, বেলা ১১টায় নওজোয়ান মাঠে দ্বিতীয় জানাজা এবং বিকালে কাঠখৈইর গ্রামে তৃতীয় জানাজা জানাজা শেষে পারিবারিক কবরস্থানে নিলয়কে সমাহিত করা হয়।

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমিত কুমার কুন্ডু জানান, শুক্রবার বিকালে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয় তিন বন্ধু নিলয়, রাকিব ও সাদমান। শহরের বাইপাস ব্রিজ এলাকা থেকে সান্তারের দিকে যাওয়ার সময় তাদের মোটরসাইকেলকে চাপা দেয় বিপরীত দিক থেকে আসা একটি ভটভটি। এতে ঘটনাস্থলেই নিলয়ের পা হাঁটু থেকে আলাদা হয়ে যায়। আর অন্য দু’জন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে নওগাঁ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসেন। পরে এখান থেকে চিকিৎসকদের পরামর্শে নিলয়কে রামেক হাসপাতালে পাঠানো হয়।

সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, পা হারানোর প্রায় ৫ ঘণ্টা পর রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিলয় মারা যান।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম