ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় তিন ছাত্রলীগ নেতা নিহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০৬ মে ২০১৮, ০২:০১আপডেট : ০৬ মে ২০১৮, ০৮:২৮

ট্রাকচাপায় নিহত তিন ছাত্রলীগ নেতা (বাঁ থেকে) নূরুল আমিন, ফয়সাল ও সজল ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী তিন ছাত্রলীগ নেতা নিহত এবং আরেকজন আহত  হয়েছেন। শনিবার (৫ মে) সন্ধ্যায় কসবা উপজেলা সদরের শাহপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা সবাই ইউনিয়ন পর্যায়ে ছাত্রলীগের নেতাকর্মী।

কসবা-আখাউড়া অঞ্চলের দায়িত্বে নিয়োজিত সহকারী পুলিশ সুপার (কসবা সার্কেল) আব্দুল করিম জানান, কুটি ইউনিয়ন ছাত্রলীগের প্রচার সম্পাদক এনামুল হক ফয়সাল, একই ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক নরুল আমীন, কায়েমপুর ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি মো. সজল মিয়া এবং কর্মী ছোটন মিয়া একটি মোটরসাইকেলে করে কসবার দিকে আসছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদেরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নরুল আমীন নিহত হন। আহতাবস্থায় অন্য তিনজনকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর এনামুল হক ফয়সাল এবং মো. সজল মিয়া মারা যান। আহত  ছাত্রলীগ কর্মী ছোটন মিয়া কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রাতেই নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

এদিকে, ছাত্রলীগের তিন নেতা নিহত হওয়ার ঘটনায় কসবা ছাত্রলীগের পক্ষ থেকে রবিবার কালো ব্যাচ ধারণসহ  সব শিক্ষা প্রতিষ্ঠানে একদিনের শোক কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম