পাঁচ দফা দাবিতে খাগড়াছড়িতে হরতাল চলছে

খাগড়াছড়ি প্রতিনিধি
০৬ মে ২০১৮, ০৯:০৭আপডেট : ০৬ মে ২০১৮, ০৯:১৭

খাগড়াছড়িতে হরতাল চলছে পাঁচ দফা দাবিতে খাগড়াছড়ি জেলায় পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের ডাকে ৭২ ঘণ্টার হরতাল শান্তিপূর্ণভাবে চলছে। এখন পর্যন্ত কোনও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

হরতালের কারণে জেলার অভ্যন্তরীণ ও দূরপাল্লার সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ঢাকা থেকে ছেড়ে আসা নৈশ বাসগুলো পুলিশ প্রহরায় শহরের প্রবেশ করলেও জেলা শহরে কোনও গাড়ি চলাচল করতে দেখা যায়নি। হরতালের সমর্থনে এখন পর্যন্ত কোনও পিকেটিংও হয়নি। জেলার গুরুত্বপূর্ণস্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পিবিসিপি’র কেন্দ্রীয়  সভাপতি ইঞ্জিনিয়ার আবদুল মজিদ জানান, গত ৪ মে মাইক্রোবাস চালক সজিব হত্যার সুষ্ঠু বিচার, পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাসী কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা, ১৬ এপ্রিল অপহৃত চার কাঠ ব্যবসায়ীর মুক্তি, পাহাড়ে সেনা ক্যাম্প পুনঃস্থাপন এবং র‌্যাপিড অ্যাকশান ব্যাটালিয়নের (র‌্যাব) কার্যক্রম চালুর দাবিতে তারা এই হরতালের ডাক দিয়েছেন।  তিনি সবাইকে হরতাল পালনে সহযোগিতার আহ্বান জানান।

এর আগে শনিবার (৫ মে) রাত সাড়ে ১০টার দিকে হরতাল আহ্বানকারীদের সঙ্গে বৈঠক করেন জেলা প্রশাসকসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারা হরতাল হরতাল শিথিল করার আহ্বান জানান এবং পিবিসিপি নেতারা তা বিবেচনার আশ্বাস দেন বলে জানা গেছে।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক