গঠনতন্ত্র থেকে ৭ ধারা বাতিল করে বিএনপি নিজেদের দুর্নীতিবাজ হিসেবে প্রমাণ করলো: সেতুমন্ত্রী

নোয়াখালী প্রতিনিধি
০৬ মে ২০১৮, ১৭:১৫আপডেট : ০৬ মে ২০১৮, ১৭:২০

  বক্তব্য রাখছেন সেতুমন্ত্রী

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি রাতের অন্ধকারে তাদের গঠনতন্ত্র থেকে ৭ ধারা বাতিল করেছে। এর মাধ্যমে বিএনপি নিজেদের আত্মস্বীকৃত দুর্নীতিবাজ হিসেবে প্রমাণ করলো। এখন থেকে বিএনপিতে দুর্নীতিবাজ, উন্মাদ ও দণ্ডিতরা রাজনীতি করতে পারবে। বিএনপি ক্ষমতায় গেলে যে কোনও দুর্নীতিবাজ নেতা মন্ত্রীও হতে পারবেন।’ নিজের নির্বাচনী এলাকা নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ ও কবির হাট) এ প্রায় ৭০ কোটি টাকার বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, ‘বিএনপি খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে রাজনীতি করছে। সরকার তার চিকিৎসার ব্যাপারে যথেষ্ঠ মানবিক। খালেদা জিয়াকে ডাক্তারদের পরামর্শ অনুযায়ী চিকিৎসা দেওয়া হচ্ছে। এর পরে ও যদি তার শারীরিক অবস্থার অবনতি হয় তাহলে জেল কোড অনুযায়ী তার সুচিকিৎসার বিষয়টি সরকারের সক্রিয় বিবেচনায় থাকবে।’

মন্ত্রী আরও বলেন, ‘খালেদা জিয়াকে শাস্তি দিয়েছে আদালত এতে সরকারের কিছু করার ছিলো না। তাকে মুক্তি দিতে পারে আদালত।

তিনি বলেন, ‘বিএনপি গতবারের মতো ভুল করে এবারও নির্বাচনে না আসলে নির্বাচনি ট্রেন থেমে থাকবে না। নির্বাচন কমিশন নির্বাচনের পথে রয়েছে। আওয়ামী লীগ নির্বাচনি ময়দানে লড়তে সব সময় প্রস্তুত। জনগণের প্রত্যক্ষ ভোটেই সরকার নির্বাচিত হবে। সরকার আগেও নির্বাচনে হস্তক্ষেপ করেনি। আগামীতেও করবেনা। বিএনপি আন্দোলনে জনগণের সাড়া না পেয়ে এখন বিদেশিদের কাছে ধরণা দিচ্ছে এবং নালিশ করছে।

ওবায়দুল কাদের নিজ দলের নেতাকর্মীদের অনুরোধ করে বলেন, ‘বিরোধীদের উষ্কানিতে এমন কোনও কথা বলবেন না, যাতে পরিবেশ অশান্ত হয়ে যায়। যুক্তি দিয়ে কঠিন কথাও সহজে মোকাবেলা করা যায়। পুরোনো তাণ্ডব সৃষ্টি করলে, সে তাণ্ডবে নিজেরাই পুড়ে ছাই হয়ে যাবে।’

মন্ত্রী বর্তমান সরকারের সকল উন্নয়ন কাজের বর্ণনা দিয়ে বলেন, ‘এই উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে হলে আগামীতেও এই সরকারকে ক্ষমতায় আনতে হবে। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে পুনরায় ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য জনগণের প্রতি আহ্বান জানাচ্ছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের কাছে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করছেন। বিদেশিরা বাংলাদেশের উন্নয়নের জন্য বর্তমান সরকারের প্রশংসা করছে।’

এসময় কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান বাদল, বসুরহাট পৌরসভার মেয়র কাদের মির্জা, কবিরহাট উপজেলার পরিষদর চেয়ারম্যান শিউলি একরাম, কবিরহাট পৌরসভার মেয়র জহিরুল হক রায়হানসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম