'দুই মাসের মধ্যে ইস্টার্ন রিফাইনারির নতুন ইউনিটের কাজ শুরু'

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৭ মে ২০১৮, ২০:১১আপডেট : ০৭ মে ২০১৮, ২০:১৭

নসরুল হামিদ (ফাইল ছবি) রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের (ইআরএল) নতুন ইউনিটের কাজ দুই মাসের মধ্যে শুরু হবে বলে জানিয়েছেন জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি বলেছেন, ‘ইআরএল এর নতুন ইউনিটের ডিজাইনের কাজ শেষ হয়েছে। নেগোসিয়েশন শেষ করে দুই মাসের মধ্যে কাজ শুরুর নির্দেশ দিয়েছি।’

সোমবার (৭ মে) দুপুরে চট্টগ্রাম নগরীর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের সুবর্ণ জয়ন্তি উপলক্ষে প্রতিষ্ঠানটি এই অনুষ্ঠানের আয়োজন করে। সভায় মন্ত্রী প্রধান অতিথি ছিলেন।

নসরুল হামিদ বলেন, ‘ডিপ সি’তে পাইপলাইন তৈরি করছি। ওই পাইপ লাইনের সাহায্যে নতুন রিফাইনারিতে তেল ফিড ইন করা হবে। নতুন ইউনিট তৈরি করতে প্রায় ৩ বছর সময় লাগবে। এটি তৈরিতে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হবে। যার ধারণ ক্ষমতা হবে ৩০ লাখ টন।’

তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী নতুন একটা রিফাইনারি করতে চেয়েছেন। বিগত সরকারগুলো এটা চিন্তাও করেনি। বাংলাদেশের যে প্রবৃদ্ধি তাতে তেল ও পেট্রোলিয়ামের ব্যবহার আরও বাড়বে। নিরবিচ্ছিন্ন জ্বালানির জন্য নতুন রিফাইনারি খুব দরকার।’ তিনি সরকারের উন্নয়ন ধারাহিকতা ধরে রাখার জন্য আওয়ামী লীগ সরকারকে পুনরায় নির্বাচিত করার আহ্বান জানান।

প্রধানমন্ত্রী কার্যালেয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক ও ইআরএল পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মো. তাজুল ইসলাম, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব নাজিম উদ্দিন চৌধুরী, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম, বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত ম্যারি-আনিক বরদিন প্রমুখ। সভায় স্বাগত বক্তব্য দেন ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের জিএম প্রকৗশলী আকতারুল হক।

আরও পড়ুন- জুলাইয়ে ওমান থেকে আসছে এলএনজি

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম