নির্বাচন প্রভাবিত করতে আ.লীগের প্রভাবশালী নেতারা খুলনায়: মঞ্জু

খুলনা প্রতিনিধি
০৮ মে ২০১৮, ১৮:০৮আপডেট : ০৮ মে ২০১৮, ১৮:১৪

গণসংযোগে নজরুল ইসলাম মঞ্জু খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, ‘গণতন্ত্র পুনরুদ্ধারে সহায়ক ভূমিকা রাখবে কেসিসি নির্বাচন। একে বাধাগ্রস্থ করে জনরায়কে অবজ্ঞা করবেন না।’ তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় প্রভাবশালী নেতারা খুলনায় অবস্থান করে এই নির্বাচন প্রভাবিত করার নানা চক্রান্ত করছে। তিনি এর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান।

মঙ্গলবার (৮ মে) বিভিন্ন স্থানে গণসংযোগ, লিফলেট বিতরণ ও পথসভায় বক্তৃতা করেন মঞ্জু। কেসিসি নির্বাচন উপলক্ষে বিএনপির গঠিত মিডিয়া উপকমিটির সদস্য সচিব এহতেশামুল হক শাওন এক প্রেস বিজ্ঞপ্তিতে মঞ্জুর গণসংযোগ বিষয়ে জানান। গণসংযোগকালে মঞ্জু আরও বলেন, ‘নগরবাসীকে আকাশকুসুম স্বপ্ন দেখাবেন না। মিথ্যা আশ্বাসের ফুলঝুড়ি ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করার সুযোগ নেই। নগর জীবনের সংকট সমস্যা রাতারাতি বদলে ফেলা সম্ভব নয়। এ জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ এবং কেসিসি, প্রশাসন, সাধারণ জনগণের সম্মিলিত উদ্যোগ নিতে হবে।’

তিনি বলেন, ‘এই শহরে কারা মাদক ব্যবসা করে, কারা তাদের পৃষ্ঠপোষক-গডফাদার তা সবার জানা।’ নগরীকে পরিষ্কার-পরিচ্ছন্ন বাসযোগ্য করতে তার ‘গ্রিন সিটি ক্লিন সিটি’ স্লোগান গ্রহণ করায় সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, ‘সবুজ পরিচ্ছন্ন নগরী গড়তে যারা সহায়ক ভূমিকা পালন করবেন, তাদের পুরস্কৃত করা হবে।’

দুপুরে নগরীর প্রাণকেন্দ্র ফেরিঘাট মোড়, চেম্বার ভবন, হার্ডমেটাল গ্যালারি, ব্যাংক ও অফিস পাড়ায় গণসংযোগ করেন তিনি। এর আগে ১৭ নং ওয়ার্ডের ইসলামিয়া কলেজ রোড, শ্মশান ঘাট, শান্তিনগর, কলাবাগান, ডাক্তারপাড়া ও খুলনা মেডিক্যাল কলেজের সামনে তিনি গণসংযোগ করেন।

খুলনায় নির্বাচনি প্রচারণায় বিএনপির কেন্দ্রীয় নেতারা

১৫ মে অনুষ্ঠিতব্য কেসিসি নির্বাচনে বিএনপি মনোনীত ও ২০ দলীয় জোট সমর্থিত প্রার্থী নজরুল ইসলাম মঞ্জুকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানাতে ভোটার দ্বারে দ্বারে ছুটছেন বিএনপির কেন্দ্রীয় এক দল নেতা। বিএনপি চেয়ারপাসনের উপদেষ্টা জয়নাল আবেদীন ফারুক ও কেন্দ্রীয় নেতা অমলেন্দু দাস অপু সকাল সাড়ে ৮টা থেকে নিক্সন মার্কেট, পিকচার প্যালেস, সংলগ্ন এলাকার সকল বিপনী বিতান, ব্যবসা প্রতিষ্ঠান, অফিস ও বীমায় গণসংযোগ-লিফলেট বিতরণ শেষে থানার মোড়ে পথসভা করেন। কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক শহীদউদ্দিন চৌধুরী এ্যানী ও সহ সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু সকাল সাড়ে ১০টা থেকে বকশীপাড়া, বানরগাতি বাজার ও সংলগ্ন সমগ্র এলাকায়  গণসংযোগ করেন। চেয়ারপারসনের উপদেষ্টা মশিউর রহমান, হাবিবুল ইসলাম হাবিব, মেহেদী হাসান রুমী গতকাল ২৭ নং ওয়ার্ড এলাকার বাসিন্দাদের কাছে ভোট চান। সকাল থেকে ২৬ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন, কেন্দ্রীয় নেতা আলমগীর হোসেন। যে কোনও পরিস্থিতি মোকাবেলা করার জন্য দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে এবং ভোটকেন্দ্র পাহারা দিতে সাধারণ জনগণের প্রতি আহ্বান জানান বিএনপি নেতারা।

আরও পড়ুন- আ.লীগ নয়, বিএনপিই সন্ত্রাসীদের প্রশ্রয়দাতা: তালুকদার খালেক

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম