আ.লীগ নয়, বিএনপিই সন্ত্রাসীদের প্রশ্রয়দাতা: তালুকদার খালেক

খুলনা প্রতিনিধি
০৮ মে ২০১৮, ১৭:০০আপডেট : ০৮ মে ২০১৮, ১৭:২৫

গণসংযোগে তালুকদার খালেক

বিএনপিকে চরমপন্থী-সন্ত্রাসীদের প্রশ্রয়দাতা বলে মন্তব্য করেছেন খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী তালুকদার আব্দুল খালেক। তিনি বলেছেন, ‘কতিপয় বিএনপি নেতার অভিযোগ, আওয়ামী লীগ সন্ত্রাসীদের প্রশ্রয় দিচ্ছে। আওয়ামী লীগ নয়; বিএনপিই সন্ত্রাসীদের প্রশ্রয় দিচ্ছে।’

মঙ্গলবার (৮ মে) সকালে নগরীর ২০ নম্বর ওয়ার্ডে গণসংযোগ ও একাধিক পথসভায় বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন। বিকালে সাংবাদিকদের কাছে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। ওই সংবাদ বিজ্ঞপ্তিতে খুলনা জেলা যুবলীগের দফতর সম্পাদক আসাদুজ্জামান রিয়াজের স্বাক্ষর রয়েছে।

তালুকদার আব্দুল খালেক বলেন, ‘আমি এপর্যন্ত ৯ বার নির্বাচনে অংশ নিয়েছি। কখনও সন্ত্রাসীদের প্রশ্রয় দিইনি; প্রশাসনকে কোনও সন্ত্রাসীর বিষয়ে সুপারিশও করিনি।’

কেসিসি নির্বাচনে বিএনপি মনোনীত মেয়রপ্রার্থী নজরুল ইসলাম মঞ্জুকে উদ্দেশ করে তিনি বলেন, ‘যার আয়ের কোনও উৎস নেই, তিনি কিভাবে বিলাসবহুল জীবনযাপন করেন তা নগরবাসীর অজানা নয়।’

তালুকদার খালেক বলেন, ‘আওয়ামী লীগ অরাজকতা নয়; বরং জনগণের রায়ে বিশ্বাসী। বিএনপি বরাবরই মনগড়া কিছু কথা বলে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তারা সুষ্ঠু-অবাধ নির্বাচন চান, আবার তালিকাভুক্ত আসামিদের গ্রেফতার করলে অসন্তোষ প্রকাশ করছেন। এটা নিতান্তই পরিহাস। তাই আগামী ১৫ মে ভোট বিপ্লবের মাধ্যমে সন্ত্রাসীদের প্রশ্রয়দানকারী দল বিএনপিকে উপযুক্ত জবাব দিতে নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানাই।’

মঙ্গলবার সকাল ৮টায় নগরীর ফেরিঘাট জিন্নাহ মসজিদ থেকে শুরু করে ফারাজিপাড়া লেন, ফারাজিপাড়া মেইন রোড, শেরে বাংলা রোড, শেখপাড়া বাজারসহ ওয়ার্ডে বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন তালুকদার খালেক। এসময় তিনি একাধিক পথসভায় বক্তব্য রাখেন এবং নির্বাচিত হলে নগরীকে মাদক ও সন্ত্রাসমুক্ত করার প্রতিশ্রুতি দেন।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম