খালেদা জিয়াকে মুক্ত করে হলেও নির্বাচনে অংশ নিন: নাসিম

ভোলা প্রতিনিধি
০৮ মে ২০১৮, ১৯:৩২আপডেট : ০৮ মে ২০১৮, ১৯:৩৭

ভোলায় মোহাম্মদ নাসিম আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, ১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘আওয়ামী লীগ নির্বাচনকে ভয় পায় না। ‘৭০ সালে সামরিক শাসনের মধ্যে নির্বাচন করেও বিজয়ী হয়েছে।  বরং বিএনপি নির্বাচনকে ভয় পায়। ভয় না পেয়ে বিএনপির নির্বাচনে অংশ নেওয়া উচিত। প্রয়োজনে খালেদা জিয়াকে মুক্ত করে হলেও নির্বাচনে অংশ নেওয়া উচিত বিএনপির।’

মঙ্গলবার (৮ মে)  দুপুরে  ভোলার চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একশ’ শয্যা বিশিষ্ট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে অনুষ্ঠিত সুধী সমাবেশে তিনি এসব কথা বলেন।

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের মতো আগামী সংসদ নির্বাচনও স্থগিত হয়ে যাবে- বিএনপি নেতাদের এমন বক্তব্যের প্রসঙ্গ উল্লেখ করে মোহাম্মদ নাসিম বলেন, ‘সংবিধান অনুযায়ী আগামী ডিসেম্বরে এ সরকারের অধীনেই নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন স্থগিতের প্রশ্নই ওঠে না। বরং যারা এ ধরণের কথা বলেন তারা বোকা ছাড়া অন্য কিছু নয়। ২০১৪ সালের নির্বাচনে অংশগ্রহণ না করে বিএনপি যে ভুল করেছে আগামীতে তারা একই ভুল করলে বাটি চালান দিয়েও বিএনপিকে খুঁজে পাওয়া যাবে না। খালি মাঠে আর আওয়ামী লীগ খেলতে চায় না। এই ধরণের খেলা ভালো লাগে না।’

আওয়ামী লীগের এই নেতা আরও বলেন, ‘আগামী নির্বাচনকে একটি ফাইনাল  খেলা হিসেবে দেখতে চায় আওয়ামী লীগ।’ এসময় তিনি বিএনপিকে মাঠ  ছেড়ে পালিয়ে না যাওয়ারও আহ্বান জানান।

চরফ্যাশন ব্রজগোপাল টাউন হলে ভোলার সিভিল সার্জন ডা. রথিন্দ্রনাথ রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সুধী সমাবেশে আরও বক্তব্য রাখেন স্থানীয় এমপি এবং বন ও পরিবেশ উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক ডা. আবুল কালাম আজাদ, স্বাস্থ্য প্রকৌশলের প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল এম এ মোহি, চরফ্যাশন উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন প্রমুখ।

 

/এফএস/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম