গাজীপুরে নির্বাচন নিয়ে আদালতের সিদ্ধান্ত মেনে নেবো আমরা: খাদ্যমন্ত্রী

কেরানীগঞ্জ প্রতিনিধি
০৮ মে ২০১৮, ২২:০৫আপডেট : ০৮ মে ২০১৮, ২২:১৫

বক্তব্য রাখছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম (ছবি- প্রতিনিধি)

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের স্থগিতাদেশের ওপর আপিল বিভাগ যে আদেশ দেবেন, আওয়ামী লীগ তা মেনে নেবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। তিনি বলেছেন, ‘গাজীপুরের নির্বাচন স্থগিত হয়েছে। এ নিয়ে আওয়ামী লীগ ও বিএনপি আপিল করেছে। বৃহস্পতিবার এ বিষয়ে শুনানি হবে। আমরা আদালতের সিদ্বান্ত মেনে নেবো।’

মঙ্গলবার (৮ মে) সন্ধ্যায় কেরানীগঞ্জের আটি ছায়ানীড় কমিউনিটি সেন্টারে ঢাকা-২ সংসদ সদস্যের কার্যক্রম পরিচালনা সংক্রান্ত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন নিয়ে একটি পক্ষ বিভ্রান্তি ছড়াচ্ছে মন্তব্য করে কামরুল ইসলাম বলেন, ‘আমরা এখন কঠিন সময় পার করছি। একটি চক্র নির্বাচনকে বানচাল করার জন্য ষড়যন্ত্র করছে। আমি ঐক্য চাই। দলগত ঐক্যই আগামীতে নির্বাচনে আমাদের বিজয়ী করবে।’

যথাসময়ে আগামী জাতীয় নির্বাচন হবে জানিয়ে তিনি আরও বলেন, ‘আগামী জাতীয়  নির্বাচন নিয়ে বিএনপির সঙ্গে সংলাপের কোনও সুযোগ নেই। সংবিধান মেনেই নির্বাচন হবে। এদেশে নির্বাচন নিয়ে কোনও সংকট সৃষ্টি হয়নি। কারও সঙ্গে আলোচনার কোনও অবস্থাও সৃষ্টি হয়নি।’

একই প্রসঙ্গে তিনি বলেন, ‘নির্বাচনে কে আসলো আর কে আসলো না সেটা দেখার বিষয় আমাদের নয়। বাংলাদেশের জনগণ নির্বাচনে অংশগ্রহণ করলো কিনা তা দেখার বিষয় আমাদের। একটি দল নির্বাচনে অংশগ্রহণ না করলে তার দায়ভার তাদের ওপর বর্তাবে।’

কামরুল ইসলাম বলেন, ‘খালেদা জিয়া আজ কারাগারে। এ ব্যাপারে সাধারণ মানুষের কোনও প্রতিক্রিয়া নেই। তিনি দণ্ডিত হলে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন কিনা তা আদালতের বিষয়।’

ঢাকা জেলা যুবলীগের সভাপতি সফিউল আজম খান বারকুর সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন– আওয়ামী লীগ নেতা ইউসুফ আলী চৌধুরী সেলিম, হাজী আবু সিদ্দিক, ডা. শাওন, আইকে শাহীন,আলতাপ হোসেন বিপ্লব, হাজী মো. জাকির হোসেন, বাকুর্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মো. আনোয়ার হোসেন, হাজী মো. আলাউদ্দিন প্রমুখ।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের