রংপুরে স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন

রংপুর প্রতিনিধি
০৯ মে ২০১৮, ১৭:০৯আপডেট : ০৯ মে ২০১৮, ১৭:১৯

আদালত

রংপুরে স্ত্রী ফরিদা বেগমকে হত্যার দায়ে স্বামী আমিনুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে আসামিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (৯ মে) দুপুরে রংপুরের জেলা ও দায়রা জজ এবিএম নিযামুল হক এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আব্দুল মালেক এ খবর নিশ্চিত করেন।

পিপি আব্দুল মালেক জানান, আমিনুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। এ রায়ে তারা সন্তুষ্ট।

আদালত সূত্র জানায়, ২০১৩ সালের ১১ মার্চ রংপুরের পীরগঞ্জ উপজেলার সরলিয়া গ্রামে কথা কাটাকাটির একপর্যায়ে ফরিদা বেগমকে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে আমিনুল ইসলাম। এরপর ঘটনা চাপা দেওয়ার জন্য ফরিদা বেগমের লাশ  ঘরের মধ্যে ঝুলিয়ে রাখে। ঘটনা জানাজানি হলে পীরগঞ্জ থানার এসআই সাকিউল আযম বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেন। এর দুই বছর পর ২০১৫ সালের ২১ জানুয়ারি আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। ১০ জনের সাক্ষ্য নিয়ে আজ আদালত আমিনুল ইসলামকে যাবজ্জীবন দেন।

আসামিপক্ষের আইনজীবী শফিক আহাম্মেদ জানান, এ রায়ের বিরুদ্ধে তিনি উচ্চ আদালতে আপিল করবেন।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম