যশোরে উদ্ধার ৮ জেব্রা গাজীপুর সাফারি পার্কে

গাজীপুর প্রতিনিধি
১০ মে ২০১৮, ১৭:১৪আপডেট : ১১ মে ২০১৮, ০৯:২৩

গাজীপুর সাফারি পার্কে যশোরে উদ্ধার জেব্রা (ছবি- প্রতিনিধি)

যশোরের শার্শায় একটি গরুর হাটের খাটাল থেকে উদ্ধার হওয়া আট জেব্রাকে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে অবমুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ২টার দিকে ওই পার্কে জেব্রাগুলো অবমুক্ত করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোতালেব মিয়া এ খবর নিশ্চিত করেন।

মোতালেব মিয়া জানান, বৃহস্পতিবার দুপুরে আট জেব্রা গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে আনা হয়। এর মধ্যে একটি পুরুষ ও বাকিগুলো মাদি জেব্রা।

গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নিজাম উদ্দিন জানান, পার্কে আগে আরও ১৪টি জেব্রা ছিল। এর মধ্যে তিনটি পার্কে জন্ম নেওয়া শাবক। নতুন আটটি মিলে এবার পার্কে জেব্রার সংখ্যা দাঁড়ালো ২২টিতে।

তিনি আরও বলেন, ‘নতুন আনা জেব্রাগুলো দুর্বল। এদের বয়স ৩ থেকে সাড়ে ৩ বছর। এগুলোকে তিন সপ্তাহ সঙ্গিহীন অবস্থায় রাখা হবে। ঝুঁকিপূর্ণ কোনও রোগব্যাধি রয়েছে কিনা তা যাচাই-বাছাই করে দেখা হবে।’

গাজীপুর সাফারি পার্কে যশোরে উদ্ধার জেব্রা (ছবি- প্রতিনিধি)

প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নিজাম উদ্দিন জানান, নতুন আনা জেব্রাগুলোকে প্রথমে গ্লুকোজ মিশ্রিত খাবার পানি দেওয়া হয়। পরে ভুট্টা, গম, ঘাস, গাজর, ছোলা, গমের ভুসি দেওয়া হচ্ছে। সাড়ে ৪ থেকে ৫ বছরের জেব্রা বছরে একটি করে বাচ্চা দেয়।

উল্লেখ্য, মঙ্গলবার (৮ মে) রাত ১২টার দিকে শার্শা উপজেলার বাগআঁচড়ার সাতমাইল এলাকায় একটি গরুর হাট (খাটাল) থেকে ৯টি জেব্রা উদ্ধার করে ডিবি পুলিশ। স্থানীয়রা জানান, খাটালে সাদা-কালো ডোরা কাটা ৯টি জেব্রা বাঁধা ছিল। এর মধ্যে একটি জেব্রার মৃত্যুতে বাকিগুলো চিৎকার ও আর্তনাদ শুরু করে। এতে স্থানীয় লোকজন জেব্রা লুকিয়ে রাখার বিষয়টি জেনে যান। পরে খবর পেয়ে অভিযান চালিয়ে জেব্রাগুলো উদ্ধার করে যশোর জেলা ডিবি পুলিশ। এরপর জেব্রাগুলো শার্শার বাঁগআচড়া পুলিশ ফাঁড়ির হেফাজতে রাখা হয়।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম