খুলনায় উন্নত শিক্ষাপ্রতিষ্ঠান গড়ার অঙ্গীকার মঞ্জুর

খুলনা প্রতিনিধি
১০ মে ২০১৮, ১৯:০০আপডেট : ১০ মে ২০১৮, ১৯:০৭

গণসংযোগে নজরুল ইসলাম মঞ্জু (ছবি- প্রতিনিধি)

নির্বাচিত হলে খুলনা কলেজিয়েট স্কুলের মতো উন্নত শিক্ষাপ্রতিষ্ঠান গড়বেন বলে অঙ্গীকার করেছেন বিএনপি মনোনীত মেয়রপ্রার্থী নজরুল ইসলাম মঞ্জু। বৃহস্পতিবার (১০ মে) নগরীর ৩০নং ওয়ার্ডসহ বিভিন্ন এলাকায় গণসংযোগকালে তিনি এ অঙ্গীকার করেন।

গণসংযোগকালে নজরুল ইসলাম মঞ্জু বলেন, ‘চলমান শ্বাসরুদ্ধকর পরিস্থিতির অবসান ঘটাতে পরিবর্তন আনতে হবে রাষ্ট্র ক্ষমতায়। খুলনা সিটি নির্বাচনে সরকার পরিবর্তন হবে না, তবে তাদের পতন-আন্দোলন ত্বরান্বিত হবে।’

তিনি আরও বলেন, ‘নির্বাচনে ধানের শীষের পক্ষে ব্যালট-অভ্যুত্থান ঘটবে, শাসক দল এ তথ্য জানে। এটা তাদের জন্য আতঙ্কের। তারা চায়, ধানের শীষের কর্মীদের গণ-গ্রেফতার করে, মামলা দিয়ে হয়রানি করে, বাড়ি বাড়ি তল্লাশির নামে আতঙ্ক ছড়িয়ে, আওয়ামী ক্যাডার দিয়ে মারপিট করে নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখতে। কিন্তু এই শহর, এই নগরীর মানুষ আমার অতি আপনজন। আমি তাদের সুখ-দুঃখ, অভাব- অভিযোগ, চাহিদার কথা জানি।’

বৃহস্পতিবার নগরীর ৩০নং ওয়ার্ড এলাকায় গণসংযোগ শুরু করেন মঞ্জু। সকাল ৮টায় খানজাহান আলী রোডের কলেজিয়েট স্কুল থেকে তার কর্মসূচি শুরু হয়। এরপর দারোগা পাড়া, গ্যাদন পাড়া হয়ে জোড়াকল বাজারে ব্যবসায়ী, দোকানদার, ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও ধানের শীষের লিফলেট বিতরণ করেন। এরপর তিনি দলীয় কার্যালয়ে একটি প্রেস ব্রিফিংয়ে অংশ নেন। ব্রিফিং শেষে পুনরায় গণসংযোগ শুরু করেন মঞ্জু।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম