মাছ নয়, এর ঝোল খায় বিএনপি: মতিয়া চৌধুরী

শেরপুর প্রতিনিধি
১০ মে ২০১৮, ২৩:৫০আপডেট : ১০ মে ২০১৮, ২৩:৫১

বক্তব্য রাখছেন মতিয়া চৌধুরী (ছবি- প্রতিনিধি)

জাতীয় নির্বাচনে বিএনপি অংশ না নিলেও তা সময়মতো অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। তিনি বলেছেন, ‘বিএনপি মাছ খায় না; মাছের ঝোল খায়। তারা জাতীয় নির্বাচন করে না, কিন্তু পৌরসভা নির্বাচন করে।’

বৃহস্পতিবার (১০ মে) দুপুরে নিজ নির্বাচনি এলাকা শেরপুরের নালিতাবাড়ী উপজেলা পরিষদ মুক্তমঞ্চে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

বিএনপিকে উদ্দেশ করে মতিয়া চৌধুরী বলেন, ‘সময়মতো নির্বাচন হবে। নির্বাচনে আসলে ভালো, কিন্তু না আসলেও তা থেমে থাকবে না।’  

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ব্যাপারে তিনি বলেন, ‘খালেদা জিয়াকে শাস্তি আমরা দিইনি; আদালত দিয়েছেন। কারাগার থেকে বের হতে হলে আদালতের মাধ্যমেই তাকে বের হতে হবে।’

সমাবেশ শেষে কৃষিমন্ত্রী নালিতাবাড়ী উপজেলার ৭৫টি সরকারি প্রাথমিক, ২৫টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, ৭টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় এবং ৩২টি মাধ্যমিক বিদ্যালয় মিলে মোট ১শ’ ৬১টি শিক্ষা প্রতিষ্ঠানে টিআর-কাবিটার অর্থায়নে ৮শ’ ৪০ জোড়া লোহার বেঞ্চ ও বিভিন্ন কমিউনিটি ক্লিনিকে ৫টি ডেলিভারি বেড বিতরণ করেন।

এসময় শেরপুর জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন, পুলিশ সুপার রফিকুল হাসান গণি, নালিতাবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম মুখলেছুর রহমান রিপন, ভাইস চেয়ারম্যান আছমত আরা আছমা, নির্বাহী কর্মকর্তা তরফদার সোহেল রহমান, আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জিয়াউল হোসেন মাস্টার, সাধারণ সম্পাদক ফজলুল হক, পৌর মেয়র আবু বক্কর সিদ্দিকসহ বিভিন্ন স্কুল-মাদ্রাসার শিক্ষক ও দলীয় নেতারা উপস্থিত ছিলেন।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম