সীমান্তে আড়াই কেজি স্বর্ণের বার ও ১ লাখ ডলার জব্দ, আটক ২

বেনাপোল প্রতিনিধি
১১ মে ২০১৮, ১০:৪৪আপডেট : ১১ মে ২০১৮, ১০:৫০

সীমান্ত (ফাইল ছবি) বেনাপোল পোর্ট থানার ৩ নম্বর ঘিবা সীমান্তের জোড়া ব্রিজ এলাকা থেকে ২ কেজি ৭০০ গ্রাম ওজনের ২৪টি সোনার বার পরিত্যক্ত অবস্থায় জব্দ করা হয়েছে।  একইসঙ্গে রঘুনাথপুর সীমান্ত থেকে ১ লাখ মার্কিন ডলারসহ দুই হুন্ডি পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।

বৃহস্পতিবার (১০ মে) রাত ৯ টার দিকে ঘিবা সীমান্ত থেকে স্বর্ণের বার উদ্ধার এবং প্রায় কাছাকাছি সময়ে রঘুনাথপুর সীমান্তের স্বরবাংহুদা এলাকা থেকে ডলারসহ দুই জনকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন- রঘুনাথপুর গ্রামের মুসা মল্লিকের ছেলে গোলাম মওলা বক্স (৩৫) ও স্বরবাংহুদা গ্রামের জবেদ আলীর ছেলে আলমগীর হোসেন (৪০)।

বিজিবি জানায়, নিজস্ব গোয়েন্দা সদস্য’র (আরআইবি) সংবাদের মাধ্যমে জানা যায় বেনাপোলের ঘিবা সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ স্বর্ণের বার ভারতে পাচার হবে। এমন সংবাদের ভিত্তিতে নায়েব সুবেদার আব্দুল মালেক সঙ্গীয় ফোর্স নিয়ে ৩ নম্বর ঘিবা গ্রামের জোড়া ব্রিজ এলাকায় অভিযান চালান। এ সময় একজন লোক একটি পলিথিন মোড়ানো পোটলা ফেলে পালিয়ে যায়। ওই পোটলার ভেতর থেকে ২৪টি স্বর্ণের বার পাওয়া যায়। বারগুলোর ওজন ২ কেজি ৭০০ গ্রাম।

অপরদিকে গোপন সংবাদের ভিত্তিতে রঘুনাথপুর ক্যাম্পের বিজিবি সদস্যরা স্বরবাংহুদা স্কুলের পেছন থেকে ১ লাখ মার্কিন ডলার সহ গোলাম মওলা ও আলমগীরকে আটক করে। উদ্ধারকৃত স্বর্ণের বার এবং ডলারসহ আটককৃতদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আরিফুল হক এই তথ্য নিশ্চিত করেছেন।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম