সুনামগঞ্জের শাল্লায় কালবৈশাখী ঝড়ে শতাধিক বাড়িঘর বিধ্বস্ত

সুনামগঞ্জ প্রতিনিধি
১১ মে ২০১৮, ১৩:১৬আপডেট : ১১ মে ২০১৮, ১৪:২১

ঝড়ে ঘড়বাড়ি বিধ্বস্ত

সুনামগঞ্জের শাল্লা উপজেলায় কালবৈশাখী ঝড়ে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। ক্ষতি হয়েছে গাছপালা ও ফসলী জমির বেশকিছু ধান। শুক্রবার সকালে ধেয়ে আসা কালবৈশাখী ঝড়ে শাল্লা উপজেলার ঘুংগিয়ার গাও এরিয়াবাদ, মুক্তারপুর তাজপুর, চব্বিশা কান্দিগাও, সুলতানপুর, প্রতাপপুর গ্রামে প্রায় শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। ঝড়ে ভেঙে পড়েছে ২০টি বিদ্যুতের খুটি ও বেশকিছু গাছপালা। এছাড়াও ঝড়ের কবলে পড়ে ১৫টি গরু মারা যায়।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের প্রকৌশলী প্রতিভুষণ দাস বলেন, ‘মাত্র ১০ মিনিটের ঝড়ে মানুষ ও হাওরের ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। ইউনিয়ন পরিষদের চেয়্যারম্যানদের সঙ্গে সভা করে ক্ষতিগ্রস্তদের তালিকা করে সাহায্য সহযোগিতা করা হবে। ঝড়ের পর শাল্লায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে।’

শাল্লা উপজেলা চেয়ারম্যান গণেন্দ্র সরকার জানান, ভোরে  কালবৈশাখী ঝড়ে শাল্লা উপজেলায় কয়েক শতাধিক বাড়িঘর নষ্ট হয়েছে, আমরা ক্ষতিগ্রস্তদের তালিকা করে জেলা প্রশাসনে পাঠাচ্ছি।

  ঝড়ে ঘরের ওপর গাছ ভেঙে পড়েছে

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম