গরু নিয়ে বাড়ি ফেরার পথে আজিজুল হক (৪৯) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। কুড়িগ্রামের নাগেশ্বরী উপজলার কালীগঞ্জ ইউনিয়নে শুক্রবার (১১ মে) সকালে এ ঘটনা ঘটে।
কালীগঞ্জ ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমান ব্যাপারী একথ জানিয়েছেন। আজিজুলের বাড়ি উপজেলার কালীগঞ্জ ইউনিয়নের ফাদিরভিটা গ্রামে।
স্থানীয়রা জানান, শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে বৃষ্টি শুরু হলে আজিজুল মাঠে বেঁধে রাখা গরু নিয়ে বাড়ি ফিরছিলেন। এসময় বজ্রাঘাতে সঙ্গে থাকা গরুরসহ তার মৃত্যু হয়।
এর আগে বৃহস্পতিবার (১০ মে) রাত সাড়ে ১০টার দিকে বজ্রাঘাতে ফুলবাড়ী উপজেলায় আব্দুল আাউয়াল (২৩) নামে এক তরুণের মৃত্যু হয়।








