শিক্ষার্থী নির্যাতন: সেই মাদ্রাসা শিক্ষক গ্রেফতার

কুমিল্লা প্রতিনিধি
১১ মে ২০১৮, ২৩:০০আপডেট : ১১ মে ২০১৮, ২৩:০৭

অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক এমদাদ হোসেন (ছবি- প্রতিনিধি)

কুমিল্লার মনোহরগঞ্জের বিপুলাসার উত্তর বাজার এলাকায় পাঁচ বছর বয়সী শিশু মো. নোমান হোসেনকে বেত দিয়ে পিটিয়ে ও শরীরে গরম পানি ঢেলে নির্যাতনের ঘটনায় অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক এমদাদ হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১০ মে) রাতে উপজেলার লক্ষণপুর ইউনিয়নের মান্দুয়ারায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। শুক্রবার বিকালে মনোহরগঞ্জ থানার নাথেরপেটুয়া তদন্তকেন্দ্রের ইনচার্জ পরিদর্শক জামির হোসেন জিয়া এ তথ্য নিশ্চিত করেন।

নির্যাতিত শিক্ষার্থী নোমান উপজেলার বিপুলাসার ইউনিয়নের ছোট কাঁচি গ্রামের ভ্যানচালক খোরশেদ আলমের ছেলে।

নাথেরপেটুয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ জামির হোসেন জিয়া জানান, শিশু নোমানকে নির্যাতনের ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে থানায় কোনও মামলা দায়ের করা হয়নি। তবে বৃহস্পতিবার রাতে মনোহরগঞ্জ থানা পুলিশের পক্ষে নাথেরপেটুয়া তদন্তকেন্দ্রের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আশ্রাফুল ইসলাম বাদী হয়ে ওই শিক্ষককে অভিযুক্ত করে একটি মামলা দায়ের করেন। পরে ওই দিন রাতে শিক্ষক এমদাদের নিজ গ্রাম উপজেলার লক্ষণপুর ইউনিয়নের মান্দুয়ারায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

উল্লেখ্য, এমদাদ হোসেন উপজেলার বিপুলাসার উত্তর বাজার এলাকার আবু তাহেরের একতলা বাড়ি ভাড়া নিয়ে মোহাম্মদীয়া হাফেজীয়া মাদ্রাসা চালান। এ মাদ্রাসার আবাসিক শিক্ষার্থী নোমান। এমদাদ হোসেনের বাধা উপেক্ষা করে গত ৮ মে নোমানের সঙ্গে মাদ্রাসায় দেখা করতে যান তার বাবা-মা। এরপর শিশুটির শরীরের বিভিন্ন স্থানে বেতের আঘাতের দাগ দেখতে পান তারা। এর কারণ জিজ্ঞাসা করলে নোমান তার বাবা-মাকে জানায়, এমদাদ হোসেন তাকে বেত দিয়ে পিটিয়ে ও শরীরে গরম পানি ঢেলে নির্যাতন করেছে। পরে বিষয়টি জানাজানি হলে নোমানের পরিবারকে ২০ হাজার টাকা দিয়ে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা চালান এমদাদ।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম