কুমিল্লার চকবাজারে আগুন, ২৫টি দোকান পুড়ে ছাই

কুমিল্লা প্রতিনিধি
১২ মে ২০১৮, ১৭:৩১আপডেট : ১২ মে ২০১৮, ১৭:৩১

চকবাজার তেরিপট্টিতে অগ্নিকাণ্ড

কুমিল্লা নগরীর চকবাজার তেরিপট্টিতে অগ্নিকাণ্ডের ঘটনায় ২৫টি দোকানে পুড়ে গেছে। শনিবার (১২ মে) দুপুরে চকবাজার বাঁশ বাজারের দক্ষিণ পাশে এ ঘটনা ঘটে। এতে নগদ টাকাসহ প্রায় ২ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা।

কুমিল্লা ফায়ার সার্ভিসের কর্মকতা আলমগীর হোসেন অগ্নিকাণ্ড ঘটার তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে স্থানীয় ও ফায়ার সার্ভিস সদস্যরা। আগুন নিয়ন্ত্রণে নিতে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট কাজ করে। প্রথমে দু’টি ইউনিট কাজ করে আগুণ নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হওয়ায় আরও দু’টি ইউনিট যোগ দেয়।

চকবাজার তেরিপট্টিতে অগ্নিকাণ্ড

ক্ষতিগ্রস্থ মুদি দোকানের মালিক শংকর চন্দ্র সাহা বলেনম ‘আমার দোকানের সব পুড়ে গেছে। আমার প্রায় ৪ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। এছাড়া প্রায় ৮০ হাজার নগদ টাকা ছিল ক্যাশে।’

এ ব্যাপারে কুমিল্লা ফায়ার সার্ভিসের কর্মকতা আলমগীর হোসেন জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এখানে সর্বমোট ২৩টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে । তবে ক্ষয়-ক্ষতির পরিমাণ  বাজার কমিটির নির্ধারণ করবে। 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক