ভোটাধিকার হরণের অভিযোগ বিএনপির বিরুদ্ধেই আছে: হানিফ

কুষ্টিয়া প্রতিনিধি
১৫ মে ২০১৮, ১৮:৫৮আপডেট : ১৫ মে ২০১৮, ১৯:০৪

মাহবুব উল আলম হানিফ খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচন প্রসঙ্গে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, ‘জনগণের ভোটাধিকার হরণের অভিযোগ বিএনপির বিরুদ্ধেই আছে, আওয়ামীলীগের বিরুদ্ধে নয়।’ মঙ্গলবার (১৫ মে) বেলা ১১টার দিকে কুষ্টিয়া শহরের পিটিআই রোডে নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মত বিনিময়কালে তিনি এই কথা বলেন।

ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে সরকার খুলনা সিটি নির্বাচনে তার মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে উঠে পড়ে লেগেছে-বিএনপির এমন মন্তব্য প্রসঙ্গে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘খুলনা সিটি করপোরেশনে ভোট উৎসব মুখর পরিবেশে হয়েছে। কোথাও কোনও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। বিএনপি প্রার্থীর পরাজয়কে বির্তকিত করতেই এসব অভিযোগ করছে।’

এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সহসভাপতি হাজী রবিউল ইসলাম, শহর আওয়ামী লীগের সভাপতি তাইজাল আলী খান, কৃষক লীগের সভাপতি মতিয়ার রহমান মজনু প্রমুখ।

আরও পড়ুন- কেসিসি নির্বাচন নিয়ে অভিযোগের সুযোগ নেই: তথ্যমন্ত্রী

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম