জেলেদের জালে ৭৫ কেজি ওজনের বাঘাইড়

কুড়িগ্রাম প্রতিনিধি
১৬ মে ২০১৮, ১৮:০৩আপডেট : ১৬ মে ২০১৮, ১৮:০৯

৭৫ কেজি ওজনের বাঘাইড় (ছবি- প্রতিনিধি)

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় ব্রহ্মপুত্র নদের মোহনায় জেলেদের জালে ৭৫ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ ধরা পড়েছে। বুধবার (১৬ মে) সকালে উপজেলার বেগমগঞ্জ ও বুড়াবুড়ি ইউনিয়ন সীমান্তে ধরলা, দুধকুমার ও ব্রহ্মপুত্র নদের মোহনায় বিশালাকৃতির এ মাছ ধরা পড়ে। পরে স্থানীয় ব্যবসায়ী মন্টু মিয়া মাছটি কিনে নিয়ে উলিপুর বাজারে নিয়ে কেটে বিক্রি করেন।

স্থানীয়রা জানান, বুধবার ভোরে বেগমগঞ্জ ও বুড়াবুড়ি ইউনিয়নের সীমান্তবর্তী এলাকায় ব্রহ্মপুত্র নদের মোহনায় রুহুল, বাবুল ও মুকুলসহ স্থানীয় কয়েকজন জেলের জালে বিশালাকৃতির একটি বাঘাইড় ধরা পড়ে। মাছটি নিয়ে স্থানীয় বাজারে গেলে এটি দেখার জন্য ভিড় করে উৎসুক জনতা। পরে উলিপুরের মাছ ব্যবসায়ী ও আড়তদার মন্টু মিয়া মাছটি কিনে নিয়ে খোলা বাজারে বিক্রি করেন।

মাছ ব্যবসায়ী মন্টু মিয়া জানান, প্রায় ৭৫ কেজি ওজনের বাঘাইড়টি কেটে প্রতি কেজি এক হাজার টাকা করে বিক্রি করেছেন তিনি। বিশাল মাছটির একক কোনও ক্রেতা না পাওয়ায় কেটে বিক্রি করতে হয়েছে বলেও জানান এই মাছ বিক্রেতা।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম