ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা

কুমিল্লা প্রতিনিধি
১৬ মে ২০১৮, ২১:০৬আপডেট : ১৬ মে ২০১৮, ২১:১৫

চট্টগ্রামগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেন (ছবি- সংগৃহীত)

কুমিল্লার বুড়িচং উপজেলায় ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ মে) বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার রাজাপুর স্টেশনের পাশে ঢাকা-চট্টগ্রাম রেলপথে এ ঘটনা ঘটে। এসময় আগুন আতঙ্কে হুড়োহুড়ি করে ট্রেন থেকে নামতে গিয়ে পদপিষ্ট হয়ে ২০ যাত্রী আহত হয়েছেন। তবে রেলের কর্মচারীরা দ্রুত আগুন নিভিয়ে ফেলায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

রেল যাত্রী ও কুমিল্লা রেলওয়ে স্টেশন সূত্রে জানা যায়, বিকাল সাড়ে ৪টার দিকে কুমিল্লার শশীদল স্টেশন অতিক্রম করে রাজাপুর স্টেশনে প্রবেশের সময় কর্ণফুলী এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন লাগে। এসময় ইঞ্জিন-রুম থেকে বের হওয়া ধোঁয়া চারপাশে ছড়াতে থাকলে যাত্রীরা আতঙ্কিত হয়ে ট্রেন থেকে নামতে থাকেন। হুড়োহুড়ি করে ট্রেন থেকে নামতে গিয়ে অন্তত ২০ যাত্রী আহত হন।

ট্রেনের যাত্রী ও কুমিল্লার পিপুলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ নজির আহাম্মদ মজুমদার বলেন, ‘ট্রেনে আগুনের আতঙ্কে অন্যান্য যাত্রীর সঙ্গে আমি নিজেও ট্রেন থেকে লাফিয়ে পড়ি।’

কুমিল্লা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. শফিকুর রহমান ভূঁইয়া বলেন, ‘আগুন দ্রুত নিভিয়ে ফেলা হয়। পরে ট্রেনটি রাজাপুর স্টেশন থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যায়।’ আগুন লাগার ঘটনায় ১৫ মিনিটের মতো দেরি হয় বলেও জানান তিনি।

রেলওয়ে কুমিল্লার ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী মো. লিয়াকত আলী বলেন, ‘ট্রেনের ইঞ্জিনে কিভাবে আগুন লেগেছে, তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে ওই আগুনে ট্রেনের কোনও ক্ষতি হয়নি। আগুনের সূত্রপাত হওয়ার সঙ্গে সঙ্গে রেলের কর্মচারীরা তা নিভিয়ে ফেলেন। এতে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গেছে।’

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম