ফতুল্লায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী’ নিহত

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৬ মে ২০১৮, ২১:৪৪আপডেট : ২৭ মে ২০১৮, ১১:১৪

নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ পারভেজ (২৪) নামের এক ‘ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ী’ নিহত হয়েছেন। মঙ্গলবার (১৫ মে) দিনগত রাত ২টার দিকে দাপা ইদ্রাকপুর এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশের দাবি, ঘটনার পর ঘটনাস্থল থেকে একটি গুলিভর্তি রিভলবার ও তিনটি বড় ছোরা জব্দ করা হয়েছে। ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঞ্জুর কাদের এ খবর নিশ্চিত করেন।

নিহত পারভেজ স্থানীয় পাইলট স্কুল এলাকার সোবহান মিয়ার ছেলে।

পুলিশ জানায়, রাত ২টার দিকে গোপন সূত্রে খবর আসে, দাপা ইদ্রাকপুর এলাকায় মাদকের একটি বড় চালান আসছে। এই খবরে দাপা ইদ্রাকপুর এলাকায় মাদক উদ্ধারে অভিযান চালায় পুলিশ। এসময় মাদক ব্যবসায়ীরা পুলিশকে উদ্দেশ করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে অচেতন অবস্থায় পারভেজকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এর আগে ঘটনাস্থল থেকে দুই রাউন্ড গুলিভর্তি একটি রিভলবার ও তিনটি বড় ছোরা জব্দ করা হয় বলেও জানায় পুলিশ।

ওসি এস এম মঞ্জুর কাদের বলেন, ‘বন্দুকযুদ্ধে নিহত পারভেজ থানার তালিকাভুক্ত সন্ত্রাসী। সে চিহ্ণিত মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারী।’

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম