১৯ বছর আগের ধর্ষণ মামলায় তিন জনের যাবজ্জীবন

টাঙ্গাইল প্রতিনিধি
১৭ মে ২০১৮, ১৮:১৩আপডেট : ১৭ মে ২০১৮, ১৮:২১

আদালত

টাঙ্গাইলে ধর্ষণ মামলায় তিন জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৭ মে) দুপুরে টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক খালেদা ইয়াসমিন এ আদেশ দেন। একই আদালতের রাষ্ট্রপক্ষের বিশেষ আইনজীবী নাসিমুল আক্তার নাসিম এ তথ্য নিশ্চিত করেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলো– বাসাইল উপজেলার কাঞ্চনপুর গ্রামের হাবিবুর রহমান, ছানোয়ার খান ও রফিক মিয়া।

পিপি নাসিমুল আক্তার নাসিম জানান, ১৯৯৯ সালের ৮ ডিসেম্বর রাতে বাসাইল উপজেলায় এক নারীকে ধর্ষণ করে হাবিবুর রহমান, ছানোয়ার খান ও রফিক মিয়া। পরে ঘটনার শিকার নারী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে তিন জনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলার পর দিনই তিন আসামিকে গ্রেফতার করা হয়। দীর্ঘ ১৯ বছর মামলা চলার পর আজ (বৃহস্পতিবার) দুপুরে আদালত রায় দেন। দণ্ডপ্রাপ্ত আসামিরা টাঙ্গাইল জেলা কারাগারে রয়েছে।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম