জঙ্গি মারজানের ভগ্নিপতি সাগর যশোরে রিমান্ডে

যশোর প্রতিনিধি
১৭ মে ২০১৮, ২০:১৫আপডেট : ১৭ মে ২০১৮, ২০:২৬

আদালতে নেওয়া হচ্ছে জঙ্গি মারজানের ভগ্নিপতি সাগর (ছবি- প্রতিনিধি)

যশোরের এক মামলায় গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার অন্যতম ‘মাস্টারমাইন্ড’ মারজানের ভগ্নিপতি সাগরের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (১৭ মে) দুপুরে যশোরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আকরাম হোসেন এ রিমান্ড মঞ্জুর করেন। মামলার তদন্ত কর্মকর্তা যশোর কোতোয়ালী থানার ইন্সপেক্টর আবুল বাশার এ খবর নিশ্চিত করেন।

ইন্সপেক্টর (তদন্ত) আবুল বাশার জানান, ২০১৭ সালের ৯ অক্টোবর সাগরের যশোর শহরের ঘোপ নওয়াপাড়া রোডের ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট। অভিযানে তারা সাগরের স্ত্রী খাদিজা ও সন্তানদের আটক করে এবং শক্তিশালী বোমা উদ্ধার করে। পরে এ ঘটনায় খাদিজাসহ পলাতক সাগর ও অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে মামলা করে পুলিশ।

আবুল বাশার আরও জানান, গত ২২ মার্চ ঢাকা থেকে সাগরকে আটক করে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট। এরপর তাকে যশোরের ঘোপ নওয়াপাড়া রোডে ‘জঙ্গি আস্তানা’ সংক্রান্ত মামলায় আসামি হিসেবে শ্যোন অ্যারেস্ট দেখানো হয়। আজ তাকে যশোরের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত সাগরের একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম