বিপদসীমার ওপরে খোয়াই নদীর পানি, আতঙ্কে শহরবাসী

হবিগঞ্জ প্রতিনিধি
১৮ মে ২০১৮, ২৩:২০আপডেট : ১৮ মে ২০১৮, ২৩:৩১

বিপদসীমার ওপরে খোয়াই নদীর পানি (ছবি- প্রতিনিধি)

হবিগঞ্জ শহর ঘেঁষে বয়ে যাওয়া খোয়াই নদীর পানি বিপদসীমার ২০০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত কয়েকদিন ধরে বৃষ্টিপাত না হওয়ার পরও শুক্রবার (১৮ মে) সকাল থেকে খোয়াই নদীর পানি বাড়তে থাকে। এরপর থেকে সময় যত যা‌চ্ছে পা‌নি তত বাড়‌ছে। এতে শহরবাসীর ম‌ধ্যে দেখা দি‌য়ে‌ছে আতঙ্ক। শহরবাসীর শঙ্কা, যে কোন সময় বাঁধ ভে‌ঙে ত‌লি‌য়ে যাবে হবিগঞ্জ শহর।

হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্র জানায়, কয়েকদিন ধরে ভারতে প্রবল বর্ষণ হচ্ছে। সেই পানি খোয়াই নদীতে নামছে। তবে এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই।

পাউবোর নির্বাহী প্রকৌশলী তাওহিদুল ইসলাম জানান, সন্ধ্যা ৭টা পর্যন্ত খোয়াই নদীর পানি বিপদসীমার ১৫০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে, যা রাত সাড়ে ১০টার পর থেকে বিপদসীমার ২০০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

তিনি আরও বলেন, ‘জরুরি দুর্যোগ অবস্থায় প্রশাসন ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। নদীর কোনও স্থানে লিকেজ সৃষ্টি হলে তাৎক্ষণিকভাবে বালির বস্তা ফেলে তা মেরামত করা হবে।’

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম