হজ এজেন্সিগুলোর কথার সঙ্গে কাজের কোনও মিল নেই: ধর্মমন্ত্রী

জামালপুর প্রতিনিধি
০২ মে ২০২৪, ০৯:০১আপডেট : ০২ মে ২০২৪, ০৯:০১

জামালপুরে হজ এজেন্সিগুলোর উদ্দেশে ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান দুলাল বলেছেন, ‘আমরা যখন ঘোষণা দিয়েছি বেশির ভাগ হজযাত্রী সরকার বহন করবে, তখন এজেন্সিগুলো কষ্ট পেয়েছে। তারা এখন অনেক কথাই বলছে। তাদের কথার সঙ্গে কাজের কোনও মিল নেই। আমরা ন্যায়সঙ্গতভাবে কাজ করবো। কেউ যদি অপরাধ করে, নিয়মতান্ত্রিকভাবে কাজ করতে ব্যর্থ হয়; তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

বুধবার (১ মে) দুপুরে জামালপুর জেলা মডেল মসজিদে দিনব্যাপী হজ প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, ‘আমরা এ বছর অনেক অনুরোধ করে অনুমতি নিয়ে আড়াইশ হজ এজেন্সিকে কাজ করার সুযোগ দিয়েছি। কিন্তু আগামী বছর থেকে লিড এজেন্সি থাকবে ৫৬টি। তাদের অধীনে অন্যরা কাজ করতে পারবে। আমরা হজ ব্যবস্থাপনায় আধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ডিজিটালাইজড করছি। আগামীতে বাংলাদেশের হজ ব্যবস্থাপনা হবে বিশ্বের মধ্যে সবচেয়ে স্মার্ট ও মডেল।’       

জামালপুর হাজি ফাউন্ডেশন আয়োজিত হজ প্রশিক্ষণ কর্মশালায় জামালপুর ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মোহাম্মদ আলী জিন্নাহর সভাপতিত্বে জেলা প্রশাসক মো. শফিউর রহমান, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সোহরাব হোসেন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, জামালপুর হাজি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জুলহাসসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। কর্মশালায় হজ গমনেচ্ছু প্রায় ৫০০ জনকে প্রশিক্ষণ প্রদান করা হয়।

/কেএইচটি/
সম্পর্কিত
চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ২৮ মে
সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে: ধর্মমন্ত্রী
হজযাত্রা নির্বিঘ্ন করবে সরকার, অনিয়ম সহ্য করা হবে না: ধর্মমন্ত্রী 
সর্বশেষ খবর
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম