জীবন দিয়ে হলেও খুলনার উন্নয়ন করে যাবো: খালেক

খুলনা প্রতিনিধি
১৯ মে ২০১৮, ১৯:০৬আপডেট : ১৯ মে ২০১৮, ১৯:১০


তালুকদার আব্দুল খালেক
খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) নবনির্বাচিত মেয়র মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেক বলেছেন, আমাকে ভোট দিয়ে আপনারা কৃতজ্ঞতায় আবদ্ধ করেছেন। আমি জীবন দিয়ে হলেও আপনাদের পাশে থেকে খুলনার উন্নয়ন করে যাবো।
শনিবার বিকাল ৪টায় মহানগর ও জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সদর ও সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
তিনি আরও বলেন, আপনাদের সর্বোত্তম ত্যাগের কারণেই আজ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদ ফিরে পেয়েছি। এই ত্যাগ ধরে রেখে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনাকে চতুর্থবারের মতো রাষ্ট্রীয় ক্ষমতায় এনে উন্নয়নের ধারাবাহিকতাকে টিকিয়ে রাখতে হবে। সকল প্রতিকূলতাকে উপেক্ষা করে ঐক্যবদ্ধ হয়ে বিএনপি জামায়াতের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। তিনি রমজানের পবিত্রতা রক্ষায় সকলকে ত্যাগ স্বীকার করতে আহবান জানান।
সদর থানা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও ১৪ দলের সমম্বয়ক আলহাজ মিজানুর রহমান মিজান এমপি। সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তসলিম আহমেদ আশার পরিচালনায় বক্তৃতা করেন আওয়ামী লীগ নেতা শেখ সিদ্দিকুর রহমান, এমডিএ বাবুল রানা, জামাল উদ্দিন বাচ্চু, মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, অ্যাডভোকেট. অলোকা নন্দা দাস, অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, নবনির্বাচিত কাউন্সিলর ফকির মো. সাইফুল ইসলাম ও আমেনা হালিম বেবী প্রমুখ।
সভায় ৩১ মে সদর থানা আওয়ামী লীগের ইফতার মাহফিল করার সিদ্ধান্ত হয়। এছাড়া সদর ও সোনাডাঙ্গা থানার ১৬টি ওয়ার্ডে ইফতার মাহফিলের সিদ্ধান্ত হয়।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম