ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ইউলুপ নির্মাণ করা হবে: পরিকল্পনামন্ত্রী

কুমিল্লা প্রতিনিধি
১৯ মে ২০১৮, ২২:০১আপডেট : ১৯ মে ২০১৮, ২২:১২

বক্তব্য রাখছেন আ হ ম মুস্তফা কামাল (ছবি- প্রতিনিধি)

কুমিল্লার পদুয়ার বাজারে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি দৃষ্টিনন্দন ইউলুপ (ইউ আকৃতির গাড়ি পারাপার সেতু) নির্মাণ করা হবে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। শনিবার (১৯ মে) কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নে গণসংযোগ ও ইফতার মাহফিলে অংশ নিয়ে তিনি একথা জানান।

আ হ ম মুস্তফা কামাল বলেন, ‘উন্নত দেশগুলোর গ১, গ২ হাইওয়েতে যে ধরনের ইউলুপ থাকে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তেমন ইউলুপ নির্মাণ করা হবে। শিগগিরই এ প্রকল্প হাতে নেওয়া হচ্ছে এবং দ্রুততম সময়ে তা বাস্তবায়ন করা হবে। ইউলুপটি নির্মাণ করা হলে মানুষের দুর্ভোগ দূর হবে এবং অর্থনৈতিক প্রবাহে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

বক্সগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন বক্সগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক ফয়েজ কবির। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন– নাঙ্গলকোট উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক রফিকুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু ইউসুফ, পৌর মেয়র আব্দুল মালেক, বক্সগঞ্জ ইউনিয়ন চেয়ারম্যান অহিদুর রহমান প্রমুখ।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম