কাপ্তাই হ্রদে মাছের পোনা অবমুক্ত

রাঙামাটি প্রতিনিধি
২০ মে ২০১৮, ০৪:৩১আপডেট : ২০ মে ২০১৮, ০৭:৫৫

রাঙ্গামাটি

দক্ষিণ এশিয়ার বৃহত্তম কৃত্রিম কাপ্তাই হ্রদের মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কার্প জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। শনিবার সকালে প্রধান অতিথি হিসেবে এই পোনা অবমুক্তকরণ কার্যক্রমের উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব রইসুল আলম মণ্ডল। এ বছর কাপ্তাই হ্রদের বিভিন্ন এলাকায় মোট ২২ মেট্রিক টন মাছের পোনা অবমুক্ত করা হবে জানিয়েছে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন।

পোনা অবমুক্ত করার আগে রাঙামাটির জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) চেয়ারম্যান দিলদার আহমদ, বিএফডিসির রাঙ্গামাটির ব্যবস্থাপক কমান্ডার মোহাম্মদ আসাদুজ্জামান, মৎস্য ব্যবসায়ী মুজিবুর রহমান প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে সচিব রইসুল আলম মণ্ডল বলেন, ‘বিএফডিসির পক্ষ থেকে এককভাবে হ্রদে অবৈধভাবে মাছ শিকার বন্ধ করা সম্ভব নয়। অবৈধভাবে মাছ শিকারিদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে মৎস্যজীবীসহ সকলকে এক সঙ্গে কাজ করতে হবে। তিনি বলেন, ‘মারিশ্যাচরে আমরা কৃত্রিমভাবে রেনু পোনা উৎপাদন কেন্দ্র করেছি। সেখানে পরীক্ষামূলকভাবে ভালো রেনু পেনা উৎপাদন হয়েছে। যারা মৎস্য আহরণ নিষিদ্ধের সময়ও মাছ ধরছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। এক্ষেত্রে জেলেদের আইনের প্রতি আরো শ্রদ্ধাশীল হতে হবে’।

/আরএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম