অনুপ্রবেশের সময় বেনাপোলের পুটখালী সীমান্তে শিশুসহ আটক ১৩

বেনাপোল প্রতিনিধি
২০ মে ২০১৮, ১১:৩৪আপডেট : ২০ মে ২০১৮, ১১:৩৪

পুটখালী সীমান্তে শিশুসহ আটক ১৩

বেনাপোল পোর্ট থানার পুটখালী সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে আসার সময় শিশুসহ ১৩ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। বেনাপোল পুটখালী ক্যাম্প কমান্ডার সুবেদার ওমর ফারুক এসব তথ্য জানিয়েছেন।

রবিবার (২০ মে) সকাল ৯টার দিকে তাদেরকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে ৩ জন পুরুষ, ৬ জন নারী ও ৪ জন শিশু রয়েছে।

বিজিবি জানায়, ভারত থেকে বেশ কিছু নারী-পুরুষ ও শিশু বাংলাদেশ অভ্যন্তরে ঢুকে পুটখালী গ্রামের পশ্চিম পাড়া বলফিল্ডের পাশে একটি আম বাগানে জড়ো হয়েছে- এমন সংবাদের ভিত্তিতে বিজিবির সদস্যরা সেখানে অভিযান চালিয়ে ৩ জন পুরুষ ৬ জন নারী ও ৪ শিশুকে আটক করে।

বেনাপোল পুটখালী ক্যাম্প কমান্ডার সুবেদার ওমর ফারুক বলেন, ‘অনুপ্রবেশের অপরাধে মামলা দিয়ে তাদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।’ 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী