বগুড়ায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ

বগুড়া প্রতিনিধি
২৩ মে ২০১৮, ১৫:২৬আপডেট : ২৩ মে ২০১৮, ১৫:৩২

বগুড়া বগুড়ায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে শাহীন মিয়া ওরফে হাজি শাহীন (৪২) নামে এক মাদক ব্যবসায়ী হাঁটুতে গুলিবিদ্ধ হয়েছেন। গ্রেফতারের পর তার কাছে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া গেছে। ঘটনাস্থল থেকে ১০ ইঞ্চি লম্বা একটি বার্মিজ চাকু ও বন্দুকের গুলির (কার্তুজ) ৮টি খোসা উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার গভীর রাতে শহরতলির ছিলিমপুর নতুন রাস্তায় এ ঘটনায় দুই পুলিশ সদস্যও আহত হয়েছেন। বগুড়া সদর থানায় শাহীনের বিরুদ্ধে মাদক ও পুলিশের ওপর হামলার পৃথক মামলা করে পুলিশ।

বুধবার দুপুরে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সনাতন চক্রবর্তী জানান, শাহীন শহরের চকসূত্রাপুর হাড্ডিপট্টি এলাকার আজিজার রহমানের ছেলে। তিনি মাদক ব্যবসায়ী এবং তার বিরুদ্ধে সদর থানায় ৬টি মামলা রয়েছে।

সনাতন চক্রবর্তী আরও জানান, মঙ্গলবার রাত ১টার দিকে শহরতলির ছিলিমপুর নতুন রাস্তায় একদল মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ভাগাভাগি করছিল। গোপনে খবর পেয়ে সেখানে গেলে মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ শুরু করে। আত্মরক্ষায় পুলিশও শটগান দিয়ে ৮ রাউন্ড গুলি ছোড়ে। এসময় অন্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও শাহীন হাঁটুতে গুলিবিদ্ধ হয়ে পড়ে যায়। তার কোমড়ে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া গেছে। ঘটনাস্থলে একটি বার্মিজ চাকু ও বন্দুকের গুলির (কার্তুজ) ৮টি খোসা পাওয়া যায়। তবে এসব খোসা পুলিশের না মাদক ব্যবসায়ীর গুলির তা নিশ্চিত করে বলতে পারেননি ওই কর্মকর্তা।

ঘটনার সময় আহত এএসআই আলমাস ও কনস্টেবল হানিফ মিয়াকে পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের উদ্ধৃতি দিয়ে পুলিশ কর্মকর্তা আরও জানান, হাঁটুতে গুলিবিদ্ধ শাহীন শঙ্কামুক্ত। তার বিরুদ্ধে সদর থানায় মাদক ও পুলিশের ওপর হামলার ঘটনায় পৃথক মামলা হবে।

এদিকে পুলিশ মাদকবিরোধী অভিযানে বুধবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায়  বগুড়ায় ২৫ জন গ্রেফতার এবং ৫৭৩ পিস ইয়াবা ট্যাবলেট, ৫০ বোতল ফেনসিডিল, ৫ কেজি গাঁজা ও ২২৫ অ্যাম্পুল নেশার ইঞ্জেকশন উদ্ধার করেছে।

আরও পড়ুন- মাদকবিরোধী অভিযান: বন্দুকযুদ্ধে নিহত ৯

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম