কাশিয়ানীতে ইজি-বাইককে ট্রাকের ধাক্কা, নিহত একই পরিবারের ৩ জন

গোপালগঞ্জ প্রতিনিধি
২৩ মে ২০১৮, ১৭:১৯আপডেট : ২৩ মে ২০১৮, ১৭:২৭

গোপালগঞ্জ

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলা একটি ট্রাকের ধাক্কায় ইজি-বাইকে আরোহী এক শিশুসহ দুই নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই জন। বুধবার (২৩ মে) দুপুরে উপজেলার মাঝিগাতী বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই নারীর নাম সেলিনা বেগম (৪৮) ও একামনি বেগম (২৫)। শিশুর নাম মাইশা (৩)। সেলিনা বেগম উপজেলার জয়নগর গ্রামের হাফিজুর রহমানের স্ত্রী ও একই উপজেলার জয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। একামনি বেগম সেলিনা বেগমের মেয়ে এবং মাইশা সেলিনা বেগমের নাতনী।

আহত দুই জনের নাম কামরুল হাসান (৩৫) ও বাপ্পী রহমান (২৩)। কামরুল হাসান ইজি-বাইকের চালক ও বাপ্পী রহমান সেলিনা বেগমের ছেলে। আহত দুই জনের অবস্থাও গুরুতর। তাদের ফরিদপুর মেডিক্যাল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান জানান, ছেলে ও নাতনিকে নিয়ে সেলিনা বেগম পাশের পারুলিয়া গ্রামে এক আত্মীয়ের বাড়িতে একটি ইজি-বাইকে করে বেড়াতে যাচ্ছিলেন। মাঝিগাতী বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের বহনকারী ইজি-বাইককে ধাক্কা দিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়।

ওসি মো. আজিজুর রহমান আরও জানান, এ ঘটনায় ঘটনাস্থলেই সেলিনা বেগম নিহত হন। আর আহত চার জনকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে একামনি ও মাইশা মারা যান।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম