কালীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৪ জন গ্রেফতার

ঝিনাইদহ প্রতিনিধি
২৩ মে ২০১৮, ২০:০৬আপডেট : ২৩ মে ২০১৮, ২০:২০

ঝিনাইদহ

ঝিনাইদহের কালীগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ মে) রাত থেকে বুধবার সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় ১৭ পিস ইয়াবা ও কিছু গাঁজা উদ্ধার করা হয়। কালীগঞ্জ থানার ওসি মিজানুর রহমান খান এ খবর নিশ্চিত করেন।

কালীগঞ্জ থানার ডিউটি অফিসার ডলি রানী সরকার জানান, উপজেলার শালিখা থেকে ১২ পিস ইয়াবাসহ ফরাশপুর গ্রামের মকছেদ আলীর ছেলে আশরাফুল ইসলাম, কিছু গাঁজাসহ আড়পাড়ার মানিক মিয়ার ছেলে লিটন হোসেন, ৫ পিস ইয়াবাসহ হরিণাকুণ্ডুর রথখোলা গ্রামের বি এম রেজাউল করিমের ছেলে বিএম রকিবুল করিম ও বারবাজারের সলেমান বিশ্বাসের ছেলে মফিজুল ইসলামকে পুলিশ গ্রেফতার করে।

ওসি মিজানুর রহমান খান বলেন, ‘ধারাবাহিক মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এসব মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারেও পাঠানো হয়েছে।’ মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম