মাগুরায় 'মাদকের টাকা ভাগাভাগি নিয়ে বন্দুকযুদ্ধে' নিহত ২

মাগুরা প্রতিনিধি
২৪ মে ২০১৮, ০৯:৩৯আপডেট : ২৪ মে ২০১৮, ০৯:৪৭

বন্দুকযুদ্ধ মাগুরায় মাদক ব্যবসার টাকা ভাগ করা নিয়ে বন্দুকযুদ্ধে দুই মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ মে) ভোরে পুলিশ ওই দুই ব্যবসায়ীর লাশ উদ্ধার করে।

নিহত দুই জন হলেন মাগুরা নিজনান্দুয়ালী এলাকার আইয়ুব হোসেন (৫০) এবং ভায়না এলাকার মিজানুর রহমান কালু (৪৬)। মাগুরার বিভিন্ন থানায় আইউবের নামে ১৮টি এবং কালুর নামে ২১ টি মামলা রয়েছে।

মাগুরার সহকারী পুলিশ সুপার ছায়ের উদ্দীন জানান, মাদক ব্যবসায়ের টাকা ভাগাভাগি নিয়ে মাগুরার দুটি গ্রুপের মধ্যে শহরতলীর পারনান্দুয়লী হাউজিং এলাকায় বুধবার রাত ১টার দিকে বন্দুকযুদ্ধ শুরু হয়। ভোরে খবর পেয়ে মাগুরা পুলিশের একটি দল সেখানে গিয়ে দুই মাদক ব্যবসায়ীর লাশ উদ্ধার করে। ঘটনাস্থল থেকে কয়েক রাউন্ড বন্দুকের গুলি ও ১শ গ্রাম হেরোইন উদ্ধার করে। লাশ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন- মাদক ব্যবসায়ী পুলিশ সদস্যদের বিরুদ্ধে মামলার তদন্তে ধীরগতি

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম