রূপগঞ্জে দু’দিন থেকে ব্যবসায়ী নিখোঁজ, অভিযোগ পরিবারের

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৫ মে ২০১৮, ১৬:৫০আপডেট : ২৫ মে ২০১৮, ১৬:৫৮

নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ফারুক খান (৪৫) নামে এক ব্যবসায়ী দুদিন ধরে নিখোঁজ রয়েছেন বলে পরিবার সূত্রে জানা গেছে। গত ২২ মে উপজেলার তারাব পৌরসভার বাড়ি থেকে ব্যবসার কাজে বের হন তিনি। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না বলে থানায় ডায়েরি করেছেন তার স্ত্রী।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, ফারুক খান নামে এক ব্যক্তি নিখোঁজ রয়েছেন বলে একটি সাধারণ ডায়েরি হয়েছে। বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে।

নিখোঁজ ব্যবসায়ীর স্ত্রী শাহনাজ বেগম জানান, তারা দীর্ঘদিন ধরে রূপসীর খন্দকার বাড়ি এলাকার জহিরুল ইসলাম মোল্লার বাড়িতে বসবাস করে আসছেন। তার স্বামী ব্যবসা করতেন। গত ২২ মে সকালে ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি তিনি। নিখোঁজের ঘটনায় বৃহস্পতিবার দুপুরে রূপগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করা হয়। 

/এএইচ/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম