লালমনিরহাটে গুলিবিদ্ধ মাদক ব্যবসায়ী গ্রেফতার

লালমনিরহাট প্রতিনিধি
২৭ মে ২০১৮, ০৫:২৪আপডেট : ২৭ মে ২০১৮, ০৫:২৭

গ্রেফতার

লালমনিরহাটের হাতিবান্ধায় মাদক বিরোধী অভিযানে গুলিবিদ্ধ অবস্থায় এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৬ মে) দিবাগত রাতে উপজেলার রমনীগঞ্জ এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক ব্যক্তির নাম নূর হাই, তিনি উপজেলার ফকিরপাড়া এলাকার আব্দুস সোবহানের ছেলে। গুরুতর আহত অবস্থায় তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

লালমনিরহাট সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) হোসেন শহীদ সোহরাওয়ার্দী বলেন, শনিবার দিবাগত রাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে হাতীবান্ধা উপজেলার রমনীগঞ্জ এলাকার আবুল কালাম আজাদের বাঁশঝাড় এলাকায় অভিযান চালানো হয়। ওই সময় কয়েকজন মাদক ব্যবসায়ী মাদক কেনাবেঁচা করছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা ইটপাটকেল ও পাথর নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। এতে পুলিশের সহকারী উপপরিদর্শক ইসরাফিল আলম, কনস্টেবল আবুল হোসেন ও সাইদুর রহমান আহত হন। পরে পুলিশ পাল্টা শর্ট গানের গুলি ছোড়ে। এতে নূর হাই গুলিবিদ্ধ হয়। তার সহযোগীরা ওই সময় পালিয়ে গেলেও তাকে আটক করা হয়। তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে ৫০ বোতল ফেন্সিডিল, ৩৫ পিস ইয়াবা ও লাঠি-সোটাসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

অভিযানে নেতৃত্বদানকারী হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওমর ফারুক বলেন, নূর হাইয়ের নামে থানায় চারটি মাদক মামলাসহ মোট পাঁচটি মামলা রয়েছে। আহত অবস্থায় তাকে পুলিশ হেফাজতে হাতীবান্ধা হাসপাতালে ভর্তি করা হলেও পরে উন্নত চিকিৎসার জন্য রাতেই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত পুলিশ সদস্যদের মধ্যে একজন প্রাথমিক চিকিৎসা নিয়ে থানায় ফিরলেও দুইজন হাতীবান্ধা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

/আরএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম