বাগেরহাট-৩ উপনির্বাচনে হাবিবুন নাহারের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

বাগেরহাট প্রতিনিধি
২৭ মে ২০১৮, ১৪:২৯আপডেট : ২৭ মে ২০১৮, ১৫:০১

হাবিবুন নাহার

খুলনার নবনির্বাচিত মেয়র তালুকদার আব্দুল খালেকের ছেড়ে দেওয়া বাগেরহাট-৩ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মেয়রের স্ত্রী হাবিবুন নাহারের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। যাচাই-বাছাই শেষে রবিবার (১৭ মে) বেলা ১২টার দিকে রিটার্নিং অফিসার মো. নুরুজ্জামান তালুকদার তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন। ফলে হাবিবুন নাহারের বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য নির্বাচিত হতে আর বাধা থাকল না।

জানা যায়, এ আসনে উপনির্বাচনের জন্য মনোনয়নপত্র ফরম সংগ্রহ করেছিলেন সাবেক মেয়রের স্ত্রী হাবিবুন নাহার ছাড়া আরও একজন। কিন্তু মনোনয়নপত্র জমাদানের শেষ দিনও সেই মনোনয়নপত্র আর জমা দেননি চিত্রনায়ক শাকিল আহসান খান (শাকিল খান)। এ কারণে একমাত্র মনোনয়পত্র জমাদানকারী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় হাবিবুন নাহারের সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়ার পথে আর কোনও প্রতিবন্ধকতা থাকছে না।

রবিবার জেলা নির্বাচন অফিসে হাবিবুন নাহারের মনোনয়নপত্র বৈধ ঘোষণার সময় প্রার্থী নিজে ছাড়াও আরও উপস্থিত ছিলেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক উপ-কমিটির সদস্য তালুকদার আব্দুল বাকীসহ আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এ প্রসঙ্গে রিটার্নিং অফিসার মো. নুরুজ্জামান তালুকদার জানান, রবিবার দুপুরে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাবিবুন নাহারের  মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। ৩ জুন মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ধার্য করা হয়েছে। এই দিনের মধ্যে তিনি মনোনয়নপত্র প্রত্যাহার না করলে ৪ মে হাবিবুন নাহারকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হবে।

এ ব্যাপারে হাবিবুন নাহার বলেন, ‘পুরাতন অভিজ্ঞতা কাজে লাগিয়ে জনগণের সঙ্গে থেকে রামপাল-মোংলার উন্নয়ন করে যেতে চাই।’ তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন।

উল্লেখ্য, এই আসনে সংসদ সদস্য ছিলেন তালুকদার আব্দুল খালেক। খুলনা সিটি করপোরেশনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচন করার জন্য সংসদ সদস্যপদ থেকে অব্যাহতি নিয়েছিলেন তিনি। এরপর স্পিকার নির্বাচন কমিশনকে এ ব্যাপারে চিঠি দিলে ১০ এপ্রিল আসনটি শূন্য ঘোষণা করা হয়। সেই শূন্য আসনে উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়া হয় তালুকদার আব্দুল খালেকের স্ত্রী হাবিবুন নাহারকে।

 

 

 

/এএইচ/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম