কর্মচারীদের লাঞ্ছিত করার প্রতিবাদে দিনাজপুর ডিসি কার্যালয়ে কর্মবিরতি চলছে

দিনাজপুর প্রতিনিধি
২৮ মে ২০১৮, ১২:৪১আপডেট : ২৮ মে ২০১৮, ১২:৪২

দিনাজপুর

দিনাজপুর জেলা প্রশাসক (ডিসি) কার্যালয়ের কর্মচারীদের লাঞ্ছিত করার প্রতিবাদে ও জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের দাবিতে কর্মবিরতি অব্যাহত রেখেছে কর্মচারীরা।

জানা যায়, কর্মসূচির তৃতীয় দিনে আজ সোমবার সকাল থেকেই আন্দোলনরতরা জেলা প্রশাসক কার্যালয়ের প্রবেশমুখে বসে অবস্থান কর্মসূচি পালন করছে। মূলত তাদের কর্মবিরতি গতকাল রবিবার থেকে শুরু হলেও বৃহস্পতিবারেও তারা আংশিক (আধঘণ্টা) কর্মসূচি পালন করেছে।

কর্মচারীদের অভিযোগ, বৃহস্পতিবার (২৪ মে) দুপুর দেড়টার দিকে ব্যবসায়ী মাহফুজুর রহমান খান, এ্যাডভোকেট রবিউল আলম রবিসহ ১০-১২ জন ব্যক্তি জেলা প্রশাসক কার্যালয়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের ব্যক্তিগত সহকারীর কক্ষে প্রবেশ করেন। এসময় তারা অফিস সহায়ক আব্দুস সালামের কাছে নাম ও পোস্ট জানতে চান। কথা কাটাকাটির এক পর্যায়ে কার্যালয়ের গোপনীয় সহকারী আমিনুর রহমান ও অফিস সহায়ক আব্দুস সালামকে মারধর করেন তারা। পরে অন্যান্য কর্মচারীরা ঘটনাস্থলে উপস্থিত হলে অভিযুক্তরা পালিয়ে যায়। এই ঘটনায় ব্যবসায়ী মাহফুজুর রহমান, এ্যাডভোকেট রবিউল আলম রবি, ফিভেল, সাদিব গোলাম বিন নায়ের, সুমন সরকার খোকা, রঞ্জু, খোকনসহ ৭ জনের নাম দিয়ে ও অজ্ঞাত আরও ৪-৫ জনকে আসামি করে দিনাজপুর কোতয়ালি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

দিনাজপুর তৃতীয় শ্রেণি সরকারি কর্মচারী ইউনিয়নের সভাপতি আবু তাহের জানান, যতক্ষণ পর্যন্ত না জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কর্মচারীরা কাজে ফিরে যাবে না।

এ ব্যাপারে দিনাজপুরের জেলা প্রশাসক আবু নঈম মুহাম্মদ আবদুছ ছবুর জানান, এ ব্যাপারে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। আন্দোলনরত কর্মচারীদের কাজে ফিরিয়ে আনতে চেষ্টা অব্যাহত রয়েছে।  

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম