বাগেরহাটের ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের উম্মুক্ত বাজট ঘোষণা করা হয়েছে। সোমবার দুপুরে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ২০১৮-১৯ অর্থবছরের জন্য দুই কোটি ৪৭ লাখ ৩৬ হাজার ৪৬ টাকার এটি ঘোষণা করেন ইউপি সচিব শেখ সওকাত আলী। ইউপি চেয়ারম্যান শেখ আক্তারুজ্জামান বাচ্চুর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানজিল্লুর রহমান।
বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের বাগেরহাট জেলা ফ্যাসিলিটেটর শ্যামল কুমার রায়, যাত্রাপুর ইউপি চেয়ারম্যান এমএ মতিন, আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম, শেখ আবু জাফর, ইউপি সদস্য আফছাব উদ্দিন চাকলাদার, আলী আহম্মদ হাওলাদার, শেখ ইকরামুল কবির, রঞ্জন কুমার হাওলাদার, আবুবকর সিদ্দিক, মনোয়ারা বেগম, দিলরুবা খানম, শেখ সেকেন্দার আলী প্রমুখ।







