রংপুরে মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম ১ জুলাই থেকে

লিয়াকত আলী বাদল, রংপুর
২৯ মে ২০১৮, ১২:২৯আপডেট : ২৯ মে ২০১৮, ১২:৩২

বাংলাদেশ পুলিশ জুলাই থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে রংপুর মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম। প্রায় ১২শ’ জনবল নিয়ে যাত্রা শুরুর প্রক্রিয়ায়  ইতোমধ্যে ডেপুটি পুলিশ কমিশনার পদ মর্যাদার দুজন কর্মকর্তাকে পোস্টিং দেওয়া হয়েছে। ঈদের আগেই বাসা ভাড়া নেওয়াসহ সার্বিক কার্যক্রম শুরুর প্রস্তুতিও চলছে। তবে  পুরোপুরি জনবল নিয়োগ এবং মেট্রোপলিটন পুলিশ কমিশনার, অতিরিক্ত কমিশনার ও সহকারী কমিশনারসহ গুরুত্বপূর্ণ পদগুলোতে এখনও পোস্টিং দেওয়া হয়নি।

রংপুর মেট্রোপলিটন পুলিশের একজন কর্মকর্তা জানান, মোট ১১৮৫ জন পুলিশ সদস্যের জনবল নিয়ে তাদের কার্যক্রম শুরু করার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় প্রয়োজনীয় অনুমতি দিয়েছে। ইতোমধ্যে ডেপুটি পুলিশ কমিশনার পদে দুই পুলিশ কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয়েছে। তারা হলেন— মহিদুল ইসলাম ও ইবনে মোত্তাহি মিনা। এদের মধ্যে মহিদুল ইসলাম ডেপুটি পুলিশ কমিশনার হিসেবে যোগদানের পর প্রয়োজনীয় কার্যক্রম শুরু করেছেন।

ডেপুটি পুলিশ কমিশনার মহিদুল ইসলাম জানান, আপাতত নগরীর ধাপ এলাকায় নবনির্মিত দোতলা ভবনের পুলিশ ফাঁড়িতেই মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম শুরু হবে। পুলিশ কমিশনার ও অতিরিক্ত কমিশনার নিয়োগ হওয়ার পর  ধাপ অথবা আর কে রোডের যেকোনও ৪/৫ তলা বাড়ি ভাড়া নিয়ে অফিস স্থাপন করা হবে। সেজন্য বাসা খোঁজা হচ্ছে। এছাড়া, আসবাবপত্রসহ আনুষঙ্গিক মালামাল স্থাপনসহ অন্যান্য কাজ দ্রুত চলছে।

তিনি আরও জানান, নগরীকে ৯টি থানায় ভাগ করে মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম শুরু করা হচ্ছে। থানাগুলো হলো— কোতোয়ালি, পশুরাম, তাজহাট, পায়রাবন্দ, মাহিগঞ্জ, হারাগাছ, হাজিরহাট, পাগলাপীর ও শ্যামপুর।

ডেপুটি পুলিশ কমিশনার মহিদুল ইসলাম  জানান, রংপুর মেট্রোপলিটন পুলিশে কমিশনার ও অতিরিক্ত কমিশনার ছাড়াও দুই জন ডিসি, অতিরিক্ত পুলিশ সুপার ছয় জন, এএসপি ১২ জন, ইন্সপেক্টর ২০ জন, এআই ১২০ জন ও এএসআই ২৫০ জনসহ বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন।

উল্লেখ্য, রংপুরে মেট্রোপলিটন পুলিশ কার্যক্রম শুরু করার জন্য জাতীয় সংসদে আইন পাস করা হয়েছে। যা  রাষ্ট্রপতি ইতোমধ্যে অনুমোদনও করেছেন। গেজেটও হয়ে গেছে।

/এনআই/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম