পরিবহন সেক্টরে নৈরাজ্য বন্ধে আরেকটি ‘যুদ্ধ’ ঘোষণার দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ মে ২০১৮, ১৩:৪৮আপডেট : ২৯ মে ২০১৮, ১৩:৫৮

পরিবহন সেক্টরে নৈরাজ্য বন্ধে আরেকটি ‘যুদ্ধ’ ঘোষণার দাবি পরিবহন সেক্টরে নৈরাজ্য বন্ধে চিহ্নিত চাঁদাবাজদের বিরুদ্ধে ‘যুদ্ধ’ ঘোষণার দাবি জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ।

মঙ্গলবার (২৯ মে) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশে এ দাবি জানানো হয়।

সেইসঙ্গে গণপরিবহনে নৈরাজ্য বন্ধে,অবৈধ চাঁদা আদায়কারীদের গ্রেফতার এবং মালিককর্তৃক পরিবহন শ্রমিকদের নিয়োগপত্র প্রদান, বাস-ট্রাক শ্রমিকদের বেতন বৃদ্ধিসহ ১২ দফা দাবি জানান তারা।

বক্তারা বলেন, ঢাকার চারটি টার্মিনাল হতে প্রায় ১০ হাজার যাত্রীবাহী গাড়ি প্রতি নিম্নতম ৭০০ টাকা হারে প্রায় ৭০ লাখ,মহানগরীর বিভিন্ন এলাকার ৫ হাজার হিউম্যান হলার থেকে ৩৫ লাখ এবং মহানগরের আশেপাশে প্রায় ৪৫০ পরিবহন থেকে ৩ লাখ ১৫ হাজার টাকা অবৈধভাবে আদায় করছে অসাধুরা।

তারা বলেন, প্রধানমন্ত্রী যেভাবে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন সেজন্য পরিবহন শ্রমিকদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। সেই সঙ্গে মাদকের মতো এবার পরিবহন সেক্টরের সব চিহ্নিত চাঁদাবাজদের বিরুদ্ধে আরেকটি যুদ্ধ ঘোষণা করুন।

আয়োজক সংগঠন সভপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে আরও উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক ইনসুর আলী, কার্যকারী সভাপতি আজাহার আলী, সহ-সভাপতি আমিরুল ইসলাম, যুগ্ম সম্পাদক মোহাম্মাদ হানিক প্রমুখ।

/আরএআর/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম