ঝিনাইদহে মাদক ব্যবসায়ীদের বাড়ি ভেঙে দিয়েছে জনগণ ও পুলিশ

ঝিনাইদহ প্রতিনিধি
২৯ মে ২০১৮, ১৫:১৪আপডেট : ২৯ মে ২০১৮, ১৬:১৪

এক মাদক ব্যবসায়ীদর ভেঙে দেওয়া বাড়ি ঝিনাইদহ শহরের চিহ্নিত ৬ মাদক ব্যবসায়ীর বাড়ি ভেঙে দিয়েছে স্থানীয় জনগণ ও পুলিশ। মঙ্গলবার (২৯ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের বিভিন্ন স্থানে বাড়িগুলো ভাঙচুরের ঘটনা ঘটে। ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ওসি জানান, দেশব্যাপী মাদকবিরোধী বিশেষ অভিযান চলছে। এরই অংশ হিসেবে ঝিনাইদহের পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমানের নেতৃত্বে জেলাকে মাদকমুক্ত করতে কাজ করে যাচ্ছে পুলিশ। এসপি’র নির্দেশে মঙ্গলবার শহরের ব্যাপারিপাড়ার গাঁজা কোরবান, পাওয়ার হাউজপাড়ার রনি ও মিন্টু, উদয়পুরের ঢাকালে কাইয়ুম, চাকলাপাড়ার কৃষ্ণপদ ও ঘোষপাড়ার জামালের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় স্থানীয় জনগণের সহযোগিতায় পুলিশ ওই ৬ জন মাদক ব্যবসায়ীর বাড়ি ভেঙে দেয়। তবে এ সময় কাউকে গ্রেফতার করা যায়নি।  

তিনি আরও জানান, জেলাকে মাদকমুক্ত করতে এ অভিযান অব্যাহত থাকবে।  

/এসএসএ/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম