নোয়াখালীতে বাস-ট্রাক সংঘর্ষে আহত ২০

নোয়াখালী প্রতিনিধি
২৯ মে ২০১৮, ১৬:১৫আপডেট : ২৯ মে ২০১৮, ১৬:১৫

নোয়াখালীতে বাস-ট্রাক সংঘর্ষ নোয়াখালীর সেনবাগ উপজেলার ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে যাত্রীবাহী বাস ও মালবাহী ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বাসের অন্তত ২০ যাত্রী আহত হয়েছেন।

মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে সেবারহাট পশ্চিম বাজারে এই দুর্ঘটনা ঘটে। আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে চৌমুহনী থেকে সুগন্ধা সার্ভিসের একটি যাত্রীবাহী বাস ফেনীর উদ্দেশে ছেড়ে যায়। বেলা ১২টার দিকে বাসটি সেবারহাট পশ্চিম বাজারে পৌঁছালে বিপরীত দিক থেকে ছেড়ে আসা একটি মালবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বাসটি উল্টে গেলে অন্তত ২০ যাত্রী আহত হন।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন উদ্দিন জানান, স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন- বাসের ধাক্কায় মিনি ট্রাকের ৩ আরোহী নিহত, আহত ৭

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম