বাসের ধাক্কায় মিনি ট্রাকের ৩ আরোহী নিহত, আহত ৭

ফেনী প্রতিনিধি
২৯ মে ২০১৮, ১৪:৪৭আপডেট : ২৯ মে ২০১৮, ১৪:৪৭

ফেনী ফেনীতে সড়ক দুর্ঘটনায় অন্তত তিন ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে সাত জন। মঙ্গলবার (২৯ মে) দুপুর দেড়টার দিকে ঢাকা-চট্রগ্রাম লালপুল সংলগ্ন লালপোল এলাকায় একটি মিনি ট্রাককে একটি বাস ধাক্কা দিলে এ ঘটনা ঘটে।

ফেনী মহিপাল হাইওয়ে থানার ওসি আব্দুল আওয়াল বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

ওসি জানান, ‘চট্রগাম থেকে ফেনী অভিমুখী বিকাশ নামের একটি যাএীবাহী বাস লালপোল এলাকায় এলপি গ্যাসবাহী একটি মিনি ট্রাককে ধাক্কা দেয়। এতে তিনজন নিহত হন। নিহতরা মিনি ট্রাকের হেলপার ও এলপি গ্যাসের কর্মচারী। আহতরা সবাই বাসযাএী।

ফেনী সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. অসীম কুমার সাহা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দুর্ঘটনাকবলিতদের ফেনী আধুনিক সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত ডাক্তার তিন জনকে মৃত ঘোষণা করেন। অপর সাত জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।’

আরও পড়ুন- ঝুঁকি নিয়ে চলছে গাড়ি, নেই সংস্কারের উদ্যোগ

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি