সীতাকুণ্ডে পোশাক কারখানায় আগুন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৯ মে ২০১৮, ১৬:৩৪আপডেট : ২৯ মে ২০১৮, ১৬:৩৪

আগুন চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। মঙ্গলবার (২৯ মে) বেলা ১১টার দিকে ওই উপজেলার বাঁশবাড়িয়ায় লইয়াল অ্যাপারেলস লিমিটেডের নিটিং কারখানায় এই অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দি এ তথ্য নিশ্চিত করেছেন। অগ্নিকাণ্ডে কোনও হতাহতের ঘটনা ঘটেনি বলেও তিনি জানান। আগুন লাগার কারণও জানা যায়নি।

পূর্ণ চন্দ্র মুৎসুদ্দি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বেলা ১১টার দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমাদের ৫ ইউনিটের ৯ গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আড়াই ঘন্টা চেষ্টার পর দুপুর দেড়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু এখনও পুরোপুরি নির্বাপন কাজ শেষ হয়নি।’

তিনি আরও বলেন, ‘তিনতলা ভবনটি স্টিল স্ট্রাকচারের ওপর নির্মিত হওয়ায় আমরা ভবনের উপরে উঠে কাজ করতে পারছি না। এ কারণে একটু সময় লাগছে। কীভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত সেটি এখনও জানা যায়নি। অগ্নি নির্বাপন শেষে ক্ষয়ক্ষতি নিরূপনের করা হবে। প্রাথমিকভাবে আমরা নিশ্চিত হয়েছি, আগুনে কোনও হাতহতের ঘটনা ঘটেনি।’

আগুন নেভানোর কাজে দেরি হওয়ায় স্থানীয়দের ক্ষোভের মুখে পড়েছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। এ সর্ম্পকে পূর্ণ চন্দ্র মুৎসুদ্দি বলেন, ‘আমাদের পাঁচটি গাড়ির পানি শেষ হয়ে যাওয়ায় আমরা কিছু সময়ে জন্য পানি সংগ্রহে ঝামেলায় পড়ে যাই। তখন স্থানীয়রা ফায়ার সার্ভিসের কর্মীদের ওপর চড়াও হয়। পরে অবশ্য তারা (স্থানীয়রা) তাদের ভুল বুঝতে পেরে অনুতপ্ত হয়েছেন।’

আরও পড়ুন- রাঙামাটিতে ছয় খুনের ঘটনায় চট্টগ্রাম থেকে তিনজন গ্রেফতার


/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম