মাদক নির্মূলের নামে নেতাকর্মীকে হত্যা করা হচ্ছে: খুলনা বিএনপি

খুলনা প্রতিনিধি
২৯ মে ২০১৮, ১৯:৪৮আপডেট : ২৯ মে ২০১৮, ২০:১২

খুলনা প্রেসক্লাবে বিএনপির আলোচনাসভা খুলনা মহানগর বিএনপি নেতারা অভিযোগ করেছেন, এতদিন রাজনৈতিক কর্মীদের গুম ও ক্রসফায়ারে খুন করা হয়েছে। আর এখন মাদক নির্মূল অভিযানের নামে প্রকৃত গডফাদার ও ব্যবসায়ীদের বাদ দিয়ে বিএনপির অনেক নেতাকর্মীকে হত্যা করা হচ্ছে।

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বিএনপি নেতারা এসব কথা বলেন। মঙ্গলবার (২৯ মে) বেলা ২টার দিকে মহানগর বিএনপির উদ্যোগে খুলনা প্রেসক্লাব মিলনায়তনে এই আলোচনা সভা হয়।

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও মহানগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জু আলোচনা সভায় সভাপতিত্ব করেন। অধ্যক্ষ তারিকুল ইসলাম ও আসাদুজ্জামান মুরাদের পরিচালনায় আলোচনায় অংশ নেন কেসিসির মেয়র মনিরুজ্জামান মনি, সাহারুজ্জামান মোর্ত্তজা, কাজী সেকেন্দার আলী ডালিম, জাফরউল্লাহ খান সাচ্চু, অ্যাড. বজলুর রহমান, অধ্যাপক আব্দুল মান্নান, অ্যাড. এস আর ফারুক, রেহানা আক্তার, ফখরুল আলম, ডা. শওকত আলী লস্কর। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ওলামা দল নেতা মাওলানা আব্দুল গফফার।

খুলনা সিটি করপোরেশন নির্বাচনের উদাহরণ তুলে ধরে নজরুল ইসলাম মঞ্জু বলেন, ‘সরকার ও নির্বাচন কমিশন মিলে নির্বাচনের খুলনা মডেল সৃষ্টি করেছে। ভোট ডাকাতি, জালিয়াতি, কেন্দ্র দখল, পুলিশি তল্লাশি ও গণগ্রেফতার অভিযানের মুখে বিএনপি কর্মীদের এলাকা ছাড়া করা হয়। নজিরবিহীন কাটাকাটির নির্বাচন হয়। নির্বাচন কমিশন ভবিষ্যতেও সব নির্বাচন একই স্টাইলে করবে বলে ঘোষণা দিয়েছে।’

বিএনপি নেতারা দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্ত করতে আন্দোলনের কোনও বিকল্প নেই বলেও উল্লেখ করেন।

এদিকে ৩০ মে জিয়াউর রহমানের ৩৭তম মৃত্যুবার্ষিকীর দিনে ভোরে সব দলীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো পতাকা উত্তোলন, সকাল ১০টায় দলীয় কার্যালয়ে আলোচনা ও দোয়া এবং ওয়ার্ডে ওয়ার্ডে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন- ইফতার পার্টির মাধ্যমে বিভেদ দূর করতে চায় বিএনপি


/এফএস/চেক-এমওএফ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম