হবিগঞ্জ শহরে অভিযান চালিয়ে চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার (২৯ মে) দিনগত রাতে তাদের গ্রেফতার করা হয়। বুধবার দুপুরে গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম এ বিষয় নিশ্চিত করেন।
গ্রেফতারকৃতরা হলো– শহরতলীর বড় বহুলা গ্রামের মৃত দেলোয়ার আলমের পুত্র নুরে আলম রিপন (৩৮), একই গ্রামর মশ্বব আলীর পুত্র সেলিম মিয়া (৩৫), উমেদনগর গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের পুত্র রফিকুল ইসলাম (২৫) ও সদর উপজেলার মজলিশপুর গ্রামের মৃত আফরোজ মিয়ার পুত্র আলমগীর মিয়া (২৮)।
ওসি শাহ আলম জানান, শহরের বড় বহুলা ও উমেদনগর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। মাদক আইনে মামলা দিয়ে তাদের কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃতদের কাছ থেকে ১৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।








