শিবচরে ‘বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী’ নিহত

মাদারীপুর প্রতিনিধি
৩১ মে ২০১৮, ১০:০৩আপডেট : ৩১ মে ২০১৮, ১০:০৮

মাদারীপুর মাদারীপুরে গুলিতে বাচ্চু খলিফা (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশের দাবি, নিহত ব্যক্তি মাদক ব্যবসায়ী এবং তিনি বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। বৃহস্পিতবার ভোর রাত ৪টার দিকে শিবচর উপজেলার শম্ভুক এলাকায় এ ঘটনা ঘটে।

বাচ্চু খলিফা শিবচরের খলিফা পট্টি এলাকার সফর খলিফার ছেলে। পুলিশ জানিয়েছে, নিহত বাচ্চুর বিরুদ্ধে শিবচরসহ বিভিন্ন থানায় ১৩টি মামলা রয়েছে। তিনি তালিকাভুক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী।

মাদারীপুরের পুলিশ সুপার মোহাম্মদ সরোয়ার হোসেন জানান, ‘প্রতিদিনের মতো রাতে মাদক উদ্ধার পুলিশের একাধিক টিম টহল দিচ্ছিল। শিবচরের শম্ভুক নদের এলাকায় পৌঁছালে মাদক ব্যবসায়ী দুই পক্ষের গোলাগুলির শব্দ শুনতে পায় পুলিশ। পুলিশ কাছাকাছি পৌঁছালে পুলিশকে লক্ষ্য করে মাদক ব্যবসায়ীরা গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টাগুলি ছোড়ে। এ সময় মাদক ব্যবসায়ীদের দুই পক্ষের গুলিতে বাচ্চু খলিফা আহত হন। আহত অবস্থায় বাচ্চু খলিফাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পুলিশের পাঁচ সদস্য আহত হয়েছেন।’

পুলিশ সুপার আরও জানান, ঘটনাস্থল থেকে একটি দেশীয় পাইপগান, তিন রাউন্ড গুলি ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন- ১৫ দিনে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১১৯ জন: আসক

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম